1 Samuel 14:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সকলে বনের মধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোটা সৈন্যদল অরণ্যে প্রবেশ করল, আর সেখানে জমির উপর মধু পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সকলে বনমধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সকলে বনের মধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সবাই গিয়ে এমন এক জায়গায় ঢুকল যেখানে গাছপালা আছে। সেখানে মাটির উপর কিছু মধু তাদের চোখে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সবাই গিয়ে এমন এক জায়গায় ঢুকল যেখানে গাছপালা আছে। সেখানে মাটির উপর কিছু মধু তাদের চোখে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সারাদিন কেউ কিছু খায়নি। সেখানে অনেক গাছপালা বনজঙ্গল ছিল। সৈন্যরা সেখানে গিয়ে দেখল চারিদিকে মৌচাক ভর্তি। মৌচাকের কাছে গিয়ে তারা দেখল মধু ঝরে পড়ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধ করতে গিয়ে তারা বেশ কিছু জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল| তারপর তারা এক জায়গায় মাটির ওপরে একটি মৌচাক দেখল, কিন্তু মৌচাকের কাছে গিয়েও খেল না| প্রতিশ্রুতি ভাঙ্গতে তাদের ভয় করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে স বাই (সকল সৈনিক) বনের মধ্যে গেল, সেখানে মাটির উপর মধু ছিল।