1 Samuel 14:26 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা যখন বনে উপস্থিত হল, দেখ, মধু ক্ষরছে, কিন্তু কেউ সেই কসম ভাঙ্গবার ভয়ে তা মুখে তুললো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরণ্যে প্রবেশ করে তারা দেখেছিল যে মধু চুঁইয়ে পড়ছে; তবুও কেউ মুখে হাত ঠেকায়নি, কারণ তারা শপথের ভয় করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা যখন বনে উপস্থিত হইল, দেখ, মধু ক্ষরিতেছে, কিন্তু কেহ মুখে হস্ত তুলিল না; কারণ লোকেরা ঐ দিব্যে ভীত হইয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা যখন বনে উপস্থিত হইল, দেখ, মধু ক্ষরিতেছে, কিন্তু কেহ মুখে হস্ত তুলিল না, কারণ লোকেরা ঐ দিব্যে ভীত হইয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দেখল, একটা চাক থেকে মধু ঝরে পড়ছে কিন্তু শপথ ভাংবার ভয়ে তা মুখে দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দেখল, একটা চাক থেকে মধু ঝরে পড়ছে কিন্তু কসম ভাংবার ভয়ে তা মুখে দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কেউ সে মধু স্পর্শ করল না কারণ সকলেরই শপথ ভঙ্গের ভয় ছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা যখন বনে উপস্থিত হল, দেখ, মধু ঝরে পড়ছে, কিন্তু কেউ তা মুখে দিল না, কারণ তারা সেই শপথে ভয় পেয়েছিল।