1 Samuel 14:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকদের মধ্যে এক জন বললো, তোমার পিতা শপথ সহকারে লোকদেরকে এই দৃঢ় হুকুম দিয়েছেন, যে ব্যক্তি আজ খাদ্য গ্রহণ করবে, সে বদদোয়াগ্রস্ত হবে; কিন্তু সমস্ত লোক ক্লান্ত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সৈন্যদের মধ্যে একজন তাঁকে বলল, “আপনার বাবা এই বলে সৈন্যদলকে কঠোর নিয়মানুবর্তী এক শপথে বেঁধে রেখেছেন যে, ‘আজ যে কেউ খাবার খাবে সে শাপগ্রস্ত হোক!’ তাইতো লোকেরা দুর্বল হয়ে পড়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকদের মধ্যে এক জন কহিল, তোমার পিতা শপথসহকারে লোকদিগকে এই দৃঢ় আজ্ঞা দিয়াছেন, যে ব্যক্তি অদ্য খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্রস্থ হইক; কিন্তু লোক সকল ক্লান্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকদের মধ্যে একজন কহিল, তোমার পিতা শপথ সহকারে লোকদিগকে এই দৃঢ় আজ্ঞা দিয়াছেন, যে ব্যক্তি অদ্য খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্রস্ত হউক; কিন্তু লোক সকল ক্লান্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সৈন্যদের একজন তাঁকে বলল, “আপনার বাবা সৈন্যদের দিয়ে একটা কঠিন শপথ করিয়ে নিয়েছেন আর বলেছেন, ‘আজ যদি কেউ কিছু খায় তবে তার উপর অভিশাপ পড়বে।’ তাই লোকেরা এত দুর্বল হয়ে পড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সৈন্যদের একজন তাঁকে বলল, “আপনার বাবা সৈন্যদের দিয়ে একটা কঠিন কসম খাইয়ে নিয়েছেন আর বলেছেন, ‘আজ যদি কেউ কিছু খায় তবে তার উপর বদদোয়া পড়বে।’ তাই লোকেরা এত দুর্বল হয়ে পড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে তিনি সতেজ হয়ে উঠলেন। তখন জনতার মধ্য থেকে একজন বলল, আপনার পিতা সকলকে শপথ করিয়ে দৃঢ় আদেশ দিয়েছেন, যে আজ খাদ্য গ্রহণ করবে সে অভিশপ্ত হবে। তাই সৈন্যরা খুব অবসন্ন হয়ে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যদের একজন যোনাথনকে বলল, “তোমার পিতা সৈন্যদের এই বিশেষ প্রতিশ্রুতি করতে বাধ্য করেছিলেন| তোমার পিতা বলেছিলেন কেউ আজ খেলে শাস্তি পাবে| তাই কেউ কিছু খায় নি| সেই জন্য সকলে দুর্বল হয়ে পড়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেদের মধ্য একজন বলল, “তোমার বাবা শপথের সঙ্গে একটি দৃঢ় আদেশ দিয়েছেন, ‘যে ব্যক্তি আজ খাবার গ্রহণ করবে সে শাপগ্রস্ত হোক,’ কিন্তু লোকেরা দুর্বল হয়ে পড়েছে।”