1 Samuel 14:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন বললেন, আমার পিতা লোকদেরকে ভয়ে ব্যাকুল করেছেন; আরজ করি, দেখ, এই একটুখানি মধু মুখে দেওয়াতে আমার চোখ কেমন সতেজ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথন বললেন, “আমার বাবা দেশে কষ্ট ডেকে এনেছেন। দেখো তো, এই মধুর কিছুটা চাখাতেই কীভাবে আমার চোখদুটি উজ্জ্বল হয়ে উঠেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোনাথন কহিলেন, আমার পিতা লোকদিগকে ব্যাকুল করিয়াছেন; বিনয় করি, দেখ, এই যৎকিঞ্চিৎ মধু আস্বাদন করাতে আমার চক্ষু কেমন সতেজ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন কহিলেন, আমার পিতা লোকদিগকে ব্যাকুল করিয়াছেন; বিনয় করি, দেখ, এই যৎকিঞ্চিত মধু আস্বাদন করাতে আমার চক্ষু কেমন সতেজ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোনাথন বললেন, “আমার বাবা তো লোকদের কষ্ট দিচ্ছেন। দেখ, এই মধু একটুখানি মুখে দেওয়াতে আমার দেহে কেমন শক্তি ফিরে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যোনাথন বললেন, “আমার বাবা তো লোকদের কষ্ট দিচ্ছেন। দেখ, এই মধু একটুখানি মুখে দেওয়াতে আমার শরীরে কেমন শক্তি ফিরে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন বললেন, আমার পিতা সৈন্যদের কি কষ্টই না দিয়েছেন। দেখ সামান্য এই মধু আস্বাদ করে আমার চোখমুখ কেমন সতেজ হয়ে উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন বলল, “আমার পিতা এই দেশে অনেক অশান্তি নিয়ে এসেছে| এই দেখ সামান্য একটু মধু খেয়েই আমি কেমন সুস্থ বোধ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন বললেন, “আমার বাবা তো লোকদের কষ্ট দিচ্ছেন, অনুরোধ করি, দেখ, এই মধু একটুখানি মুখে দেওয়াতে আমার চোখ সতেজ হল।