1 Samuel 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আলী, যিনি শীলোতে মাবুদের ইমাম ছিলেন, তাঁর সন্তান পীনহসের সন্তান ঈখাবোদের ভাই অহীটুবের পুত্র যে অহিয়, তিনি এফোদ পরিহিত ছিলেন। আর যোনাথন যে বের হয়ে গেছেন সেই কথা লোকেরা জানত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে ছিলেন অহিয়, যাঁর পরনে ছিল এফোদ। তিনি ছিলেন অহীটূবের ছেলে, অহীটূব ছিলেন ঈখাবোদের ভাই, ঈখাবোদ ছিলেন পীনহসের ছেলে, এবং পীনহস ছিলেন সেই এলির ছেলে, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন। কেউই বুঝতে পারেনি যে যোনাথন বের হয়ে গিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এলি, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন, তাঁহার সন্তান পীনহসের সন্তান ঈখাবোদের ভ্রাতা অহীটুবের পুত্র যে অহিয়, তিনি এফোদ বস্ত্রধারী ছিলেন। আর যোনাথন যে বাহির হইয়া গিয়াছেন, সে কথা লোকেরা জানিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এলি, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন, তাঁহার সন্তান পীনহসের সন্তান ঈখাবোদের ভ্রাতা অহীটূবের পুত্র যে অহিয়, তিনি এফোদ বস্ত্রধারী ছিলেন। আর যোনাথন যে বাহির হইয়া গিয়াছেন, সেই কথা লোকেরা জানিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাদের মধ্যে ছিলেন অহিয়, যাঁর পরনে ছিল এফোদ। অহিয় ছিলেন অহীটুবের ছেলে, অহীটুব ছিলেন ঈখাবোদের ভাই, ঈখাবোদ ছিলেন পীনহসের ছেলে আর পীনহস ছিলেন এলির ছেলে; এলি শীলোতে সদাপ্রভুর পুরোহিত ছিলেন। যোনাথন যে বের হয়ে গেছেন তা কেউ জানত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাদের মধ্যে ছিলেন অহিয়, যাঁর পরনে ছিল এফোদ। অহিয় ছিলেন অহীটুবের ছেলে, অহীটুব ছিলেন ঈখাবোদের ভাই, ঈখাবোদ ছিলেন পীনহসের ছেলে আর পীনহস ছিলেন আলীর ছেলে; আলী শীলোতে মাবুদের ইমাম ছিলেন। যোনাথন যে বের হয়ে গেছেন তা কেউ জানত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সঙ্গে অনুমান ছশো সৈন্য ছিল। সৈন্যদলের সঙ্গে অহিয় এফোদ বহন করছিলেন। অহিয় ছিলেন অহিটুবের পুত্র। ইখাবোদের ভ্রাতা অহিটুর ছিলেন পিনহসের পুত্র। পিনহস ছিলেন শীলোতে অবস্থিত প্রভু পরমেশ্বরের ভজনালয়ের পুরোহিত এলির পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজনের নাম ছিল অহিয়| এলি শীলোয় প্রভুর যাজক ছিল| তার জায়গায় এখন অহিয় নামে এক ব্যক্তি যাজক হল| সে পরল যাজকের এফোদ নামক বিশেষ পোশাক| অহিয় ছিল ঈখাবোদের ভাই অহীটুবের পুত্র| ঈখাবোদের পিতার নাম পীনহস| পীনহসের পিতা ছিল এলি| লোকরা জানত না যে যোনাথন চলে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এলি, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন, তার সন্তান পীনহসের ছেলে ঈখাবোদের ভাই অহীটূবের ছেলে যে অহিয়, তিনি এফোদ পরেছিলেন। আর যোনাথন যে বের হয়ে গেছেন, সেই কথা লোকেরা জানত না।