1 Samuel 14:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ দিনে তারা মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত ফিলিস্তিনীদেরকে আক্রমণ করলো; আর লোকেরা অতিশয় ক্লান্ত হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত ফিলিস্তিনীদের আঘাত করতে করতে ইস্রায়েলীরা ক্লান্ত হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ দিবসে তাহারা মিক্‌মস অবধি অয়ালোন পর্য্যন্ত পলেষ্টীয়দিগকে আঘাত করিল; আর লোকেরা অতিশয় ক্লান্ত হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দিবসে তাহারা মিক্‌মস অবধি অয়ালোন পর্যন্ত পলেষ্টীয়দিগকে আঘাত করিল; আর লোকেরা অতিশয় ক্লান্ত হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা সেই দিন মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত পলেষ্টীয়দের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা সেই দিন মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত ফিলিস্তিনীদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তারা মিকমস থেকে ফিলিস্তিনীদের বিতাড়িত করে অয়ালোন পর্যন্ত নিয়ে গেল এবং অনেককে হত্যা করল। ফলে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের হারিয়ে দিল| মিক্মস থেকে অয়ালোন পর্যন্ত সমস্ত জায়গায় ওরা পলেষ্টীয়দের সঙ্গে লড়াই চালিয়েছিল| ফলে তারা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তারা মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত পলেষ্টীয়দের আঘাত করল; আর লোকেরা খুবই ক্লান্ত হয়ে পড়ল।