1 Samuel 14:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা লুটদ্রব্যের দিকে দৌড়ে ভেড়া, গরু ও বাছুর ধরে ভূমিতে জবেহ্‌ করে রক্তসুদ্ধ ভোজন করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা লুন্ঠিত জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে পড়ে মেষ, গবাদি পশু ও বাছুরদের ধরে ধরে জমির উপরেই সেগুলি বধ করে রক্ত সমেত খেয়ে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা লুটদ্রব্যের দিকে দৌড়িয়া মেষ, গোরু ও বাছুর ধরিয়া ভূমিতে বধ করিতে ও রক্তশুদ্ধ খাইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা লুটদ্রব্যের দিকে দৌড়াইয়া মেষ, গরু ও বাছুর ধরিয়া ভূমিতে বধ করিতে ও রক্তসুদ্ধ খাইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই তারা লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়ে ভেড়া, গরু, বাছুর ধরে মাটিতে ফেলে কেটে রক্ত সুদ্ধই মাংস খেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই তারা লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়ে ভেড়া, গরু, বাছুর ধরে মাটিতে ফেলে জবাই করে রক্তসুদ্ধই গোশ্‌ত খেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদের ফেলে যাওয়া জিনিসপত্রের উপর তারা ঝাঁপিয়ে পড়ল এবং তাদের গরু-বাছুর বলদ-ভেড়া দখল করে সেখানেই তাদের হত্যা করে রক্তশুদ্ধই খেতে আরম্ভ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়দের মেষ, গরু, বাছুর সব তারা নিয়ে নিয়েছিল| এখন ইস্রায়েলের লোকরা প্রবল ক্ষুধায় সেগুলো মাটিতে ফেলে হত্যা করে রক্তশুদ্ধ খেতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা লুটের জিনিসের দিকে দৌড়িয়ে ভেড়া, গরু ও বাছুর ধরে মাটিতে ফেলে কেটে রক্ত শুদ্ধই খেতে লাগল।