1 Samuel 14:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কেউ কেউ তালুতকে বললো, দেখুন, লোকেরা রক্তসুদ্ধ ভোজন করে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করছে; তাতে তিনি বললেন, তোমরা বিশ্বাস ভঙ্গ করেছ; এখন আমার কাছে একটি বড় পাথর গড়িয়ে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন কেউ একজন গিয়ে শৌলকে বলল, “দেখুন, রক্ত সমেত মাংস খেয়ে লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করছে।” তিনি বললেন, “তোমরা বিশ্বাস ভঙ্গ করেছ। এখনই এখানে একটি বড়ো পাথর গড়িয়ে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কেহ কেহ শৌলকে বলিল, দেখুন, লোকেরা রক্তশুদ্ধ ভোজন করিয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিতেছে। তাহাতে তিনি কহিলেন, তোমরা সত্যলঙ্ঘন করিয়াছ; আজ আমার নিকটে একখানা বৃহৎ প্রস্তর গড়াইয়া আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কেহ কেহ শৌলকে বলিল, দেখুন, লোকেরা রক্তসুদ্ধ ভোজন করিয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিতেছে; তাহাতে তিনি কহিলেন, তোমরা সত্যলঙ্ঘন করিয়াছ; আজ আমার নিকটে একখানি বৃহৎ প্রস্তর গড়াইয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা গিয়ে শৌলকে বলল, “দেখুন, ওরা সবাই রক্ত সুদ্ধ মাংস খেয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করছে।” তিনি বললেন, “তোমরা অবিশ্বস্ত হয়েছ। এখন আর দেরি না করে একটা বড় পাথর গড়িয়ে এখানে নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা গিয়ে তালুতকে বলল, “দেখুন, ওরা সবাই রক্তসুদ্ধ গোশ্ত খেয়ে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করছে।” তিনি বললেন, “তোমরা বেঈমানী করেছ। এখন আর দেরি না করে একটা বড় পাথর গড়িয়ে এখানে নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কেউ কেউ শৌলকে বলল, দেখুন, রক্তশুদ্ধ মাংস খেয়ে লোকজন প্রভু পরমেশ্বরের কাছে অপরাধ করেছে। তিনি সকলকে বললেন, তোমরা বিশ্বাসভঙ্গ করেছ। এখন একটা বড় পাথর আমার কাছে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলকে একজন বলল, “এই দেখ| লোকগুলো আবার প্রভুর বিরুদ্ধে পাপ করছে| রক্ত লেগে থাকা মাংস ওরা খাচ্ছে!” তখন শৌল বললেন, “তোমরা পাপ করেছ| এখানে একটা বড় পাথর গড়িয়ে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কেউ কেউ শৌলকে বলল, “দেখুন, লোকেরা রক্ত শুদ্ধ মাংস খেয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করছে।” তাতে তিনি বললেন, “তোমরা অবিশ্বস্ত হয়েছ; আজ আমার কাছে একটা বড় পাথর গড়িয়ে নিয়ে এস।”