1 Samuel 14:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন, তা মাবুদের উদ্দেশে তাঁর নির্মিত প্রথম কোরবানগাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি তৈরি করলেন; এই প্রথমবার তিনি এমনটি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, তাহা সদাপ্রভুর উদ্দেশে তাঁহার নির্ম্মিত প্রথম বেদি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন, তাহা সদাপ্রভুর উদ্দেশে তাঁহার নির্মিত প্রথম বেদি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে শৌল সেখানে একটা বেদী তৈরী করলেন। এটাই হল সদাপ্রভুর উদ্দেশে তাঁর তৈরী প্রথম বেদী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে তালুত সেখানে একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন। এটাই হল মাবুদের উদ্দেশে তাঁর তৈরী প্রথম কোরবানগাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন। এটিই ছিল প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁর নির্মিত প্রথম বেদী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শৌল প্রভুর জন্য একটা বেদী তৈরী করলেন| শৌল নিজেই এই কাজটা করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল সদাপ্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী তৈরী করলেন, তা সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁর তৈরী প্রথম বেদী।