1 Samuel 14:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত বললেন, চল, আমরা রাত্রে ফিলিস্তিনীদের পেছন পেছন নেমে গিয়ে প্রভাত পর্যন্ত তাদের দ্রব্য লুট করি এবং তাদের এক জনকেও অবশিষ্ট রাখবো না। তারা বললো, আপনার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই করুন। পরে ইমাম বললো, এসো, আমরা এই স্থানে আল্লাহ্র কাছে উপস্থিত হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল বললেন, “চলো, আজ রাতেই আমরা ফিলিস্তিনীদের পিছনে তাড়া করে ভোর পর্যন্ত তাদের উপর লুটপাট চালাই, এবং তাদের মধ্যে একজনকেও প্রাণে বাঁচিয়ে না রাখি।” তারা উত্তর দিয়েছিল, “আপনার যা ভালো মনে হয় তাই করুন।” কিন্তু যাজক বললেন, “আসুন, আমরা এখানে ঈশ্বরের কাছে খোঁজ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল কহিলেন, চল, আমরা রাত্রিতে পলেষ্টীয়দের পশ্চাতে নামিয়া গিয়া প্রভাত পর্য্যন্ত তাহাদের দ্রব্য লুট করি, এবং তাহাদের এক জনকেও অবশিষ্ট রাখিব না। তাহারা কহিল, আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন। পরে যাজক কহিল, আইস, আমরা এই স্থানে ঈশ্বরের নিকটে উপস্থিত হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল কহিলেন, চল, আমরা রাত্রিতে পলেষ্টীয়দের পশ্চাতে নামিয়া গিয়া প্রভাত পর্যন্ত তাহাদের দ্রব্য লুট করি, এবং তাহাদের একজনকেও অবশিষ্ট রাখিব না। তাহারা কহিল, আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন। পরে যাজক কহিল, আইস, আমরা এই স্থানে ঈশ্বরের নিকটে উপস্থিত হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শৌল বললেন, “চল, আজ রাতে আমরা পলেষ্টীয়দের তাড়া করি এবং সকাল পর্যন্ত তাদের জিনিসপত্র লুট করি। তাদের একজনকেও আমরা বাঁচিয়ে রাখব না।” উত্তরে লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।” কিন্তু পুরোহিত বললেন, “চলুন, এখানে আমরা প্রথমে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তালুত বললেন, “চল, আজ রাতে আমরা ফিলিস্তিনীদের তাড়া করি এবং সকাল পর্যন্ত তাদের জিনিসপত্র লুট করি। তাদের একজনকেও আমরা বাঁচিয়ে রাখব না।” জবাবে লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।” কিন্তু ইমাম বললেন, “চলুন, এখানে আমরা প্রথমে আল্লাহ্র কাছে জিজ্ঞাসা করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল বললেন, চল, আমরা আজ রাত্রে ফিলিস্তিনীদের পিছনে তাড়া করি এবং সকাল পর্যন্ত তাঁদের জিনিসপত্র লুঠ করি। তাদের একজনকেও প্রাণে বাঁচতে দেব না। তারা বলল, আপনার যা ভাল মনে হয় করুন। তখন তিনি পুরোহিতকে বললেন, এই ব্যাপারে ঈশ্বরের কি ইচ্ছা জানা যাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “আজ রাত্রে চলো আমরা পলেষ্টীয়দের আক্রমণ করি| তাদের সবকিছু আমরা কেড়ে নিয়ে একেবারে শেষ করে দিই|” সৈন্যরা বলল, “যা ভাল বোঝ করো|” কিন্তু যাজক বলল, “ঈশ্বরকে জিজ্ঞেস করে দেখা যাক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল বললেন, “চল, আমরা রাতে পলেষ্টীয়দের তাড়া করি এবং সকাল পর্যন্ত তাদের জিনিসপত্র লুট করি এবং তাদের একজনকেও বাঁচিয়ে রাখব না।” তারা বলল, “আপনি যা ভাল মনে করেন তাই করুন।” পরে যাজক বললেন, “এস, আমরা এখানে ঈশ্বরের কাছে উপস্থিত হই।”