1 Samuel 14:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তালুত আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তিনীদের পিছনে নেমে যাব? তুমি কি তাদের ইসরাইলের হাতে তুলে দেবে? কিন্তু সেদিন তিনি তাঁকে জবাব দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শৌল ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের পিছনে তাড়া করব? তুমি কি তাদের ইস্রায়েলের হাতে তুলে দেবে?” কিন্তু ঈশ্বর সেদিন তাঁকে কোনও উত্তর দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শৌল ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের পশ্চাতে নামিয়া যাইব? তুমি কি তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিবে? কিন্তু সেই দিন তিনি তাঁহাকে উত্তর দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শৌল ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের পশ্চাতে নামিয়া যাইব? তুমি কি তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিবে? কিন্তু সেই দিন তিনি তাঁহাকে উত্তর দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের তাড়া করব? ইস্রায়েলীয়দের হাতে কি তুমি তাদের তুলে দেবে?” কিন্তু ঈশ্বর সেই দিন শৌলকে কোন উত্তর দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত আল্লাহ্‌কে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের তাড়া করব? বনি-ইসরাইলদের হাতে কি তুমি তাদের তুলে দেবে?” কিন্তু আল্লাহ্‌ সেই দিন তালুতকে কোন জবাব দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল ঈশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি ফিলিস্তিনীদের পিছনে তাড়া করব? ইসরায়েলীদের হাতে তারা সমর্পিত হবে কি? কিন্তু ঈশ্বর সেদিন তাঁকে কোন উত্তর দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শৌল ঈশ্বরকে জিজ্ঞাসা করল, “আমি কি পলেষ্টীয়দের পিছু নিয়ে ওদের হটিয়ে দেব? আপনি কি ওদের পরাজয়ে আমাদের সাহায্য করবেন?” কিন্তু ঈশ্বর সেদিন কোন উত্তর দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শৌল ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের তাড়া করব? তুমি কি তাদের ইস্রায়েলীয়দের হাতে তুলে দেবে?” কিন্তু সেই দিন তিনি তাঁকে উত্তর দিলেন না।