1 Samuel 14:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত বললেন, হে লোকদের সমস্ত নেতৃবর্গ, তোমরা কাছে এসো এবং আজকের এই গুনাহ্ কিসে হল তা খুঁজে দেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শৌল বললেন, “তোমরা যারা সৈন্যদলের নেতা, তারা এখানে এসো, এবং খুঁজে দেখা যাক আজ কী পাপ ঘটেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল কহিলেন, হে লোকদের অধ্যক্ষ সকল, তোমরা নিকটে আইস, এবং অদ্যকার এই পাপ কিসে হইল, তাহা জ্ঞাত হও, বুঝিয়া দেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল কহিলেন, হে লোকদের অধ্যক্ষ সকল, তোমরা নিকটে আইস, এবং অদ্যকার এই পাপ কিসে হইল তাহা জ্ঞাত হও, বুঝিয়া দেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য শৌল বললেন, “সৈন্যদলের নেতারা, আপনারা এখানে আসুন। আজকের এই পাপ কি করে হল আসুন, আমরা তাঁর খোঁজ করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তালুত বললেন, “সৈন্যদলের নেতারা, আপনারা এখানে আসুন। আজকের এই গুনাহ্ কি করে হল আসুন, আমরা তাঁর খোঁজ করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শৌল বললেন, ইসরায়েলের কুলপতিগণ, তোমরা এগিয়ে এস, কিসে আজ এই পাপ হল তা খুঁজে বার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শৌল বললেন, “সমস্ত নেতাকে আমার কাছে ডেকে আনো| খুঁজে দেখা যাক আজ কে পাপ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য শৌল বললেন, “সৈন্যদলের সমস্ত নেতারা, তোমরা কাছে এস এবং আজকের এই পাপ কি করে হল, জানো ও তার খোঁজ করে দেখ।