1 Samuel 14:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন যে পাহাড়ী পথ দিয়ে ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদলের কাছে যেতে চেষ্টা করলেন, সেই ঘাটের মধ্যস্থলে এক পাশে সুউচ্চ এক শৈল এবং অন্য পাশে সুউচ্চ আর এক শৈল ছিল; তার একটি নাম বোৎসেস ও আর একটির নাম সেনি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে গিরিপথটি পেরিয়ে যোনাথন ফিলিস্তিনীদের সৈন্যশিবিরে পৌঁছাতে চেয়েছিলেন সেটির দুধারেই একটি করে খাড়া বাঁধ ছিল; একটির নাম বোৎসেস ও অন্যটির নাম সেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোনাথন যে গিরিপথ দিয়া পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাইতে চেষ্টা করিলেন, সেই ঘাটের মধ্যস্থলে এক পার্শ্বে দম্ভাকার এক শৈল, এবং অন্য পার্শ্বে দম্ভাকার আর এক শৈল ছিল; তাহার একটীর নাম বোৎসেস ও আর একটীর নাম সেনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন যে গিরিপথ দিয়া পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাইতে চেষ্টা করিলেন, সেই ঘাটের মধ্যস্থলে এক পার্শ্বে সুউচ্চ এক শৈল, এবং অন্য পার্শ্বে সুউচ্চ আর এক শৈল ছিল; তাহার একটির নাম বোৎসেস ও আর একটির নাম সেনি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে গিরিপথ পার হয়ে যোনাথন পলেষ্টীয়দের সৈন্য-ছাউনির কাছে যাওয়ার কথা বলেছিলেন সেই গিরিপথের দু’পাশটা ছিল খাড়া উঁচু পাথরের দেয়ালের মত। তার এক পাশের নাম বোৎসেস ও অন্য পাশের নাম সেনি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে গিরিপথ পার হয়ে যোনাথন ফিলিস্তিনীদের সৈন্য-ছাউনির কাছে যাওয়ার কথা বলেছিলেন সেই গিরিপথের দু’পাশটা ছিল খাড়া উঁচু পাথরের দেয়ালের মত। তার এক পাশের নাম বোৎসেস ও অন্য পাশের নাম সেনি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন শিবির ছেড়ে বেরিয়ে গেছেন সে কথা সৈন্যরা জানত না। যে গিরিপথ দিয়ে তিনি ফিলিস্তিনী সৈন্যদের ঘাঁটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তার দুই পাশে ছিল দুইটি সুউচ্চ পাহাড়। একটির নাম বোৎসেস, অন্যটির নাম সেনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিরিপথের উভয় পাশে একটা বড় শিলা ছিল| যোনাথন ঠিক করল ঐ গিরিপথ দিয়ে সে পলেষ্টীয় শিবিরে পৌঁছবে, একটা শিলার নাম ছিল বোৎসেস; অন্য শিলাটির নাম ছিল সেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন যে গিরিপথ দিয়ে পলেষ্টীয়দের সৈন্য-ছাউনির কাছে যাওয়ার চেষ্টা করলেন, সেই ঘাটের মাঝখানের একপাশে একটি খাড়া উঁচু পাহাড়ের দেওয়াল এবং অন্য পাশে আর একটি খাড়া উঁচু পাহাড়ের দেওয়াল ছিল; তার একটির নাম বোৎসেস ও অন্যটির নাম সেনি।