1 Samuel 14:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সমস্ত ইসরাইলকে বললেন, তোমরা একদিকে থাক এবং আমি ও আমার পুত্র যোনাথন অন্য দিকে থাকি। তাতে লোকেরা তালুতকে বললো, আপনার বিবেচনায় যা ভাল মনে হয়, তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তখন সব ইস্রায়েলীকে বললেন, “তোমরা সব ওখানে দাঁড়িয়ে থাকো; আমি ও আমার ছেলে যোনাথন এখানে এসে দাঁড়াব।” “আপনার যা ভালো মনে হয়, তাই করুন,” তারা উত্তর দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সমস্ত ইস্রায়েলকে কহিলেন, তোমরা এক দিকে থাক, এবং আমি ও আমার পুত্র যোনাথন অন্য দিকে থাকি। তাহাতে লোকেরা শৌলকে কহিল, আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সমস্ত ইস্রায়েলকে কহিলেন, তোমরা এক দিকে থাক, এবং আমি ও আমার পুত্র যোনাথন অন্য দিকে থাকি। তাহাতে লোকেরা শৌলকে কহিল, আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, “আপনারা এক দিকে দাঁড়ান, আর আমি ও আমার ছেলে যোনাথন অন্য দিকে দাঁড়াই।” লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন সমস্ত বনি-ইসরাইলদের বললেন, “আপনারা এক দিকে দাঁড়ান, আর আমি ও আমার ছেলে যোনাথন অন্য দিকে দাঁড়াই।” লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সমগ্র ইসরায়েলকে বললেন, তোমরা এক দিকে দাঁড়াও, আমি এবং আমার পুত্র যোনাথন আর এক দিকে দাঁড়াই। লোকজন বলল, আপনার ইচ্ছামতই হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা এদিকটায় দাঁড়াও, আমি আর যোনাথন ওদিকে দাঁড়াচ্ছি|” সৈন্যরা বলল, “যা বলবেন তাই হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সমস্ত ইস্রায়েলকে বললেন, “তোমরা এক দিকে থাক, আমি ও আমার ছেলে যোনাথন অন্য দিকে থাকি।” তাতে লোকেরা শৌলকে বলল, “আপনি যা ভাল মনে করেন তাই করুন।”