1 Samuel 14:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত বললেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাতে যোনাথন ধরা পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল বললেন, “আমার ও আমার ছেলে যোনাথনের মধ্যে গুটিকাপাতের দান চালো।” তাতে যোনাথন ধরা পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল কহিলেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাহাতে যোনাথন ধরা পড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল কহিলেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাহাতে যোনাথন ধরা পড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল বললেন, “আমার ও আমার ছেলে যোনাথনের মধ্যে গুলিবাঁট করা হোক।” তাতে যোনাথনের উপর দোষ পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত বললেন, “আমার ও আমার ছেলে যোনাথনের মধ্যে গুলিবাঁট করা হোক।” তাতে যোনাথনের উপর দোষ পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনতা নির্দোষ প্রমাণিত হল। শৌল তখন বললেন, এবার পাশার দান ফেলে দেখা হোক, যোনাথন এবং আমার মধ্যে কে দোষী। তাতে দেখা গেল যোনাথন দোষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “আবার ওগুলো ছুঁড়ে দেখো কে দোষী, আমি না আমার পুত্র যোনাথন?” এবার যোনাথন ধরা পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল বললেন, “আমার ও আমার ছেলে যোনাথনের মধ্যে গুলিবাঁট করা হোক।” তাতে যোনাথন ধরা পড়ল।