1 Samuel 14:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত যোনাথনকে বললেন, বল দেখি, তুমি কি করেছ? যোনাথন বললেন, আমি আমার হাতে থাকা লাঠির অগ্রভাগে একটু মধু নিয়ে চেখেছিলাম; তাই আমাকে মরতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল যোনাথনকে বললেন, “তুমি কী করেছ তা আমায় বলো।” যোনাথন তাঁকে বললেন, “আমি আমার লাঠির ডগায় করে একটু মধু চেখেছি। এখন আমায় মরতে হবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল যোনাথনকে কহিলেন, বল দেখি, তুমি কি করিয়াছ? যোনাথন বলিলেন, আমি আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগে একটু মধু লইয়া চাকিয়াছিলাম; দেখুন, আমি মরিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল যোনাথনকে কহিলেন, বল দেখি, তুমি কি করিয়াছ? যোনাথন বলিলেন, আমি আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগে একটু মধু লইয়া চাখিয়াছিলাম; দেখুন, আমি মরিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন যোনাথনকে বললেন, “আমাকে বল, তুমি কি করেছ?” যোনাথন তাঁকে বললেন, “আমার লাঠির আগা দিয়ে আমি একটুখানি মধু খেয়েছি, তাই আমাকে মরতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন যোনাথনকে বললেন, “আমাকে বল, তুমি কি করেছ?” যোনাথন তাঁকে বললেন, “আমার লাঠির আগা দিয়ে আমি একটুখানি মধু খেয়েছি, তাই আমাকে মরতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল যোনাথনকে জিজ্ঞাসা করলেন, আমাকে বল তুমি কি করেছ, যোনাথন বললেন, লাঠির আগায় একটুখানি মধু নিয়ে খেয়েছিলাম। কাজেই আমাকে মরতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল যোনাথনকে বললেন, “কি করেছ বলো?” যোনাথন বলল, “লাঠির মাথায় শুধু একটু মধু নিয়ে খেয়েছি| এর জন্য কি আমাকে মরতে হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল যোনাথনকে বললেন, “বল দেখি, তুমি কি করেছ?” যোনাথন তাঁকে বললেন, “আমার লাঠির আগা দিয়ে আমি একটুখানি মধু নিয়ে খেয়েছি, দেখুন, তাই আমাকে মরতে হবে।”