1 Samuel 14:52 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুতের সারা জীবনকাল ফিলিস্তিনীদের সঙ্গে ঘোরতর যুদ্ধ হল। আর তালুত কোন বলবান পুরুষ বা কোন বীর পুরুষকে দেখলে তাকে তাঁর সৈন্যদলে গ্রহণ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের সমগ্র রাজত্বকাল জুড়ে ফিলিস্তিনীদের সঙ্গে তাদের ভীষণ যুদ্ধ লেগেই থাকত, এবং শৌল যখনই কোনও মহান বা সাহসী লোক দেখতেন, তিনি তাকে তাঁর সৈন্যদলে ভর্তি করে নিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌলের জীবন কাল ব্যাপিয়া পলেষ্টীয়দের সহিত ঘোরতর যুদ্ধ হইল। আর শৌল কোন বলবান পুরুষ বা কোন বীর পুরুষকে দেখিলে গ্রহণ করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌলের জীবন কাল ব্যাপিয়া পলেষ্টীয়দের সহিত ঘোরতর যুদ্ধ হইল। আর শৌল কোন বলবান পুরুষ বা কোন বীর পুরুষকে দেখিলে গ্রহণ করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের রাজত্বকালে পলেষ্টীয়দের সংগে ভীষণ যুদ্ধ হয়েছিল। কোন শক্তিশালী লোক বা বীর পুরুষ দেখলেই তিনি তাকে তাঁর সৈন্যদলে নিয়ে নিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের রাজত্বকালে ফিলিস্তিনীদের সংগে ভীষণ যুদ্ধ হয়েছিল। কোন শক্তিশালী লোক বা বীর পুরুষ দেখলেই তিনি তাকে তাঁর সৈন্যদলে নিয়ে নিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সারাজীবন ফিলিস্তিনীদের বিরুদ্ধে কঠোর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন। তিনি কোন বলবান এবং বীরপুরুষের সন্ধান পেলেই তাকে তাঁর দলভুক্ত করে নিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল আজীবন সাহসী ছিলেন| তিনি পলেষ্টীয়দের বিরুদ্ধে প্রবলভাবে যুদ্ধ করেছিলেন| যখনই তিনি একটি শক্ত সমর্থ বা সাহসী লোক দেখতে পেতেন, তাকে তাঁর সৈন্যদলে যুক্ত করে নিতেন| এরা তাঁর দেহরক্ষী হিসেবে কাছাকাছি থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের রাজত্বকালে পলেষ্টীয়দের সঙ্গে ভীষণ যুদ্ধ হয়েছিল। আর শৌল কোন শক্তিশালী লোক বা কোন বীর পুরুষকে দেখলেই গ্রহণ করতেন।