1 Samuel 15:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শামুয়েল তালুতকে বললেন, মাবুদ তাঁর লোকদের ও ইসরাইলের উপরে তোমাকে বাদশাহ্র পদে অভিষেক করতে আমাকেই প্রেরণ করেছিলেন; অতএব এখন তুমি মাবুদের কথা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর প্রজা ইস্রায়েলের উপর তোমাকে রাজপদে অভিষিক্ত করার জন্য আমাকেই পাঠিয়েছিলেন; তাই এখন তুমি সদাপ্রভুর বাণীটি শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শমূয়েল শৌলকে কহিলেন, সদাপ্রভু আপন প্রজাদের উপরে, ইস্রায়েলের উপরে তোমাকে রাজপদে অভিষেক করিতে আমাকেই প্রেরণ করিয়াছিলেন; অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্যের রবে কর্ণপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শমূয়েল শৌলকে কহিলেন, সদাপ্রভু আপন প্রজাদের উপরে, ইস্রায়েলের উপরে তোমাকে রাজপদে অভিষেক করিতে আমাকেই প্রেরণ করিয়াছিলেন; অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্যের রবে কর্ণপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর লোক ইস্রায়েলীয়দের উপরে তোমাকে রাজপদে অভিষেক করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন। এখন তুমি সদাপ্রভুর কথায় কান দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তালুতকে বললেন, “মাবুদ তাঁর বান্দা বনি-ইসরাইলদের উপরে তোমাকে রাজপদে অভিষেক করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন। এখন তুমি মাবুদের কথায় কান দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল শৌলকে বললেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজা ইসরায়েলের রাজপদে তোমাকে অভিষিক্ত করার জন্য আমাকেই নিযুক্ত করেছেন। সুতরাং তুমি এখন প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন কর। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন শমূয়েল শৌলকে বলল, “প্রভু তোমায় ইস্রায়েলে তাঁর লোকদের রাজা হিসাবে অভিষেক করতে আমাকে পাঠিয়েছিলেন| তাই এখন প্রভুর বার্তা শোনো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর লোকদের উপরে, ইস্রায়েলীয়দের উপরে তোমাকে রাজপদে অভিষেক করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন; তাই এখন তুমি সদাপ্রভুর কথায় কান দাও।