1 Samuel 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তালুতকে বাদশাহ্ করেছি বলে আমার অনুশোচনা হচ্ছে, যেহেতু সে আমার পিছনে চলা থেকে ফিরে গিয়েছে, আমার কালাম পালন করে নি। তখন শামুয়েল ক্রুদ্ধ হলেন এবং সমস্ত রাত মাবুদের কাছে কান্নাকাটি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি শৌলকে রাজা করেছি বলে আমার আক্ষেপ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গিয়েছে এবং আমার নির্দেশ পালন করেনি।” শমূয়েল ক্রুদ্ধ হলেন, এবং সারারাত সেদিন তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তখন শমূয়েল ক্রুদ্ধ হইলেন, এবং সমস্ত রাত্রি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তখন শমূয়েল ক্রুদ্ধ হইলেন, এবং সমস্ত রাত্রি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শৌলকে রাজা করাটা আমার দুঃখের কারণ হয়েছে, কারণ সে আমার কাছ থেকে সরে গেছে এবং আমার আদেশ অমান্য করেছে।” এই কথা শুনে শমুয়েল উত্তেজিত হলেন এবং গোটা রাতটা তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করে কাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তালুতকে বাদশাহ্ করাটা আমার দুঃখের কারণ হয়েছে, কারণ সে আমার কাছ থেকে সরে গেছে এবং আমার হুকুম অমান্য করেছে।” এই কথা শুনে শামুয়েল উত্তেজিত হলেন এবং গোটা রাতটা তিনি মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে কাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে শমুয়েল অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি সারারাত প্রভু পরমেশ্বরের কাছে কাঁদলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “শৌল আমাকে মানছে না| ওকে রাজা করেছিলাম বলে আমার অনুশোচনা হচ্ছে| সে আমার কথামত কাজ করছে না|” শমূয়েল একথা শুনে ক্রুদ্ধ হল| সারারাত ধরে কেঁদে কেঁদে সে প্রভুর কাছে প্রার্থনা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি শৌলকে রাজা করেছি বলে আমার দুঃখ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গেছে এবং আমার বাক্য পালন করে নি।” তখন শমূয়েল রেগে গেলেন এবং গোটা রাত তিনি সদাপ্রভুর কাছে কাঁদলেন।