1 Samuel 15:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল তালুতের সঙ্গে সাক্ষাৎ করতে প্রত্যুষে উঠলেন; তখন শামুয়েলকে এই সংবাদ দেওয়া হল, তালুত কর্মিলে এসেছিলেন এবং তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করিয়েছেন, পরে সেখান থেকে ফিরে, ঘুরে গিল্‌গলে নেমে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় শমূয়েল উঠে শৌলের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু তাঁকে বলা হল, “শৌল কর্মিলে গিয়েছেন। সেখানে তিনি নিজের সম্মানার্থে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করার পর গিল্‌গলে নেমে গিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল শৌলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যূষে উঠিলেন; তখন শমূয়েলকে এই সংবাদ দেওয়া হইল, শৌল কর্মিলে আসিয়াছিলেন, আর দেখুন, তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করাইয়াছেন, পরে তথা হইতে ফিরিয়া, ঘুরিয়া গিল্‌গলে নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল শৌলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যুষে উঠিলেন; তখন শমূয়েলকে এই সংবাদ দেওয়া হইল, শৌল কর্মিলে আসিয়াছিলেন, আর দেখুন, তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করাইয়াছেন, পরে তথা হইতে ফিরিয়া, ঘুরিয়া গিল্‌গলে নামিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন ভোরে উঠে শমূয়েল শৌলের সংগে দেখা করতে গেলেন। সেখানে তাঁকে বলা হল যে, শৌল কর্মিল পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স্তম্ভ তৈরী করবার পর গিল্‌গলে চলে গেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন খুব ভোরে উঠে শামুয়েল তালুতের সংগে দেখা করতে গেলেন। সেখানে তাঁকে বলা হল যে, তালুত কর্মিল পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স-ম্ভ তৈরী করবার পর গিল্‌গলে চলে গেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোরে উঠে শমুয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি সংবাদ পেলেন যে শৌল কারমেল পর্যন্ত এসেছিলেন। সেখানে তিনি নিজের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে গিলগলে ফিরে গিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন খুব ভোরে শমূয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেল| কিন্তু লোকরা শমূয়েলকে বলল, “শৌল যিহূদার কর্মিল শহরে চলে গেছেন| সেখানে তিনি নিজের সম্মান বাড়াতে একটা পাথরের মূর্ত্তি তৈরী করেছেন| তিনি এখন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন| সবশেষে তিনি গিল্গলে যাবেন|” তাদের কথা শুনে শমূয়েল শৌল যেখানে ছিলেন সেখানে গেল| তখন শৌল সবে অমালেকীয়দের কাছ থেকে নেওয়া জিনিসগুলোর প্রথম অংশ প্রভুকে নিবেদন করেছিল| এগুলো সবই শৌল হোমবলি রূপে প্রভুকে উৎসর্গ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরদিন ভোরে উঠে শমূয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে তাঁকে বলা হল যে, শৌল কর্মিল পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স্তম্ভ তৈরী করবার পর গিল্‌গলে চলে গেছেন।