1 Samuel 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শামুয়েল তালুতের কাছে আসলে তালুত তাঁকে বললেন, মাবুদ আপনাকে দোয়া করুন; আমি মাবুদের কালাম পালন করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল শৌলের কাছে গিয়ে পৌঁছালে শৌল বললেন, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন! আমি সদাপ্রভুর নির্দেশ পালন করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শমূয়েল শৌলের নিকটে আসিলে শৌল তাঁহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীর্ব্বাদের পাত্র; আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শমূয়েল শৌলের নিকটে আসিলে শৌল তাঁহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীর্বাদের পাত্র; আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন শৌলের কাছে গেলেন। শৌল তাঁকে বললেন, “সদাপ্রভু আপনার মংগল করুন। সদাপ্রভুর আদেশ আমি পালন করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন তালুতের কাছে গেলেন। তালুত তাঁকে বললেন, “আস্‌সালামু আলাইকুম। মাবুদের হুকুম আমি পালন করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল শৌলের কাছে গেলে শৌল তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনার মঙ্গল করুন, আমি তাঁর আদেশ পালন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল শৌলের কাছে গেল| শৌল তাকে বললেন, “প্রভু তোমার মঙ্গল করুন| আমি প্রভুর নির্দেশ পালন করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শমূয়েল শৌলের কাছে এলে, শৌল তাঁকে বললেন, “আপনি সদাপ্রভুর আশীর্বাদের পাত্র; আমি সদাপ্রভুর আদেশ পালন করেছি।”