1 Samuel 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল তালুতকে বললেন, ক্ষান্ত হও; গত রাতে মাবুদ আমাকে যা বলেছেন, তা তোমাকে বলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যথেষ্ট হয়েছে!” শমূয়েল শৌলকে বললেন। “গতরাতে সদাপ্রভু আমাকে যা বলেছিলেন, তা আমায় বলতে দাও।” “আমায় বলুন,” শৌল উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল শৌলকে কহিলেন, ক্ষান্ত হও; গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল শৌলকে কহিলেন, ক্ষান্ত হও; গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি। শৌল কহিলেন, বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন শৌলকে বললেন, “চুপ কর। গত রাতে সদাপ্রভু আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি।” শৌল বললেন, “বলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন তালুতকে বললেন, “চুপ কর। গত রাতে মাবুদ আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি।” তালুত বললেন, “বলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল শৌলকে বললেন, চুপ কর গত রাত্রে প্রভু পরমেশ্বর আমাকে যে কথা বলেছেন, আমার কাছে সেই কথা শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “চুপ করো| গত রাত্রে প্রভু আমাকে যা বলেছিলেন শোনো|” শৌল বললেন, “বেশ, বলো তিনি কি বলেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল তখন শৌলকে বললেন, “চুপ কর, গত রাতে সদাপ্রভু আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি।” শৌল বললেন, “বলুন।”