1 Samuel 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত বললেন, বলুন। শামুয়েল বললেন, যদিও তুমি তোমার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তবুও তোমাকে কি ইসরাইল বংশগুলোর মাথা করা হয় নি? আর মাবুদ তোমাকে ইসরাইলের উপরে বাদশাহ্র পদে অভিষিক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল বললেন, “যদিও এক সময় তুমি নিজের দৃষ্টিতেই ক্ষুদ্র ছিলে, তাও কি তুমি ইস্রায়েলের সব গোষ্ঠীর প্রধান হওনি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল কহিলেন, বলুন। শমূয়েল কহিলেন, যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তথাপি তোমাকে কি ইস্রায়েল বংশ সকলের মস্তক করা হয় নাই? আর সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল কহিলেন, যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তথাপি তোমাকে কি ইস্রায়েল বংশ সকলের মস্তক করা হয় নাই? আর সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল বললেন, “একদিন তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, কিন্তু তবুও কি তুমি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মাথা হও নি? সদাপ্রভুই তোমাকে ইস্রায়েল দেশের উপরে রাজা হিসাবে অভিষেক করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল বললেন, “একদিন তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, কিন্তু তবুও কি তুমি বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীর মাথা হও নি? মাবুদই তোমাকে ইসরাইল দেশের উপরে বাদশাহ্ হিসাবে অভিষেক করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল বললেন, বলুন। শমুয়েল তাঁকে বললেন, যদিও একদিন তুমি নিজেকে অত্যন্ত নগণ্য বলে মনে করতে, তবু তুমিই ইসরায়েল জাতির নেতা, প্রভু পরমেশ্বর তোমাকেই ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “অতীতে তুমি ভাবতে তুমি গুরুত্বহীন ছিলে| কিন্তু পরে তুমি হয়ে গেলে ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর নেতা| প্রভু ইস্রায়েলের রাজা হিসাবে তোমাকে মনোনীত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল বললেন, “যদিও তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, তবুও তোমাকে কি ইস্রায়েলীয়দের সমস্ত বংশের মাথা করা হয়নি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েল দেশের উপরে রাজপদে অভিষেক করেছেন।