1 Samuel 15:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি মাবুদের কথা মান্য না করে কেন লুটের উপর ঝাঁপিয়ে পড়ে মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সদাপ্রভুর বাধ্য হলে না কেন? কেন তুমি লুন্ঠিত জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে পড়লে ও সদাপ্রভুর দৃষ্টিতে পাপ করলে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি সদাপ্রভুর রবে অবধান না করিয়া কেন লুটের উপরে পড়িয়া সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি সদাপ্রভুর রবে অবধান না করিয়া কেন লুটের উপরে পড়িয়া সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সদাপ্রভুর আদেশ পালন কর নি কেন? কেন তুমি লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে এবং সদাপ্রভুর চোখে যা খারাপ তা-ই করলে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মাবুদের হুকুম পালন কর নি কেন? কেন তুমি লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে এবং মাবুদের চোখে যা খারাপ তা-ই করলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে কেন তুমি প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করলে? কেন তুমি লুঠের দিকে নজর দিয়ে প্রভু পরমেশ্বরের কাছে যা মন্দ তাই করলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি প্রভুর সে কথা শোন নি| কারণ তুমি জিনিসপত্র নিজের কাছে রেখে দিতে চেয়েছিলে, তাই প্রভুর কথা অনুযায়ী কাজ করো নি| তাঁর মতে যা খারাপ, সেই কাজ তুমি করেছ!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি সদাপ্রভুর আদেশ পালন না করে কেন লুটের উপর পড়ে সদাপ্রভুর চোখে যা খারাপ তাই করলে?”