1 Samuel 15:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত শামুয়েলকে বললেন, আমি তো মাবুদের কথা মান্য করেছি, যে কাজে মাবুদ আমাকে পাঠিয়েছেন, সেই কাজ করেছি, আর আমালেকের বাদশাহ্‌ অগাগকে ধরে নিয়ে এসেছি ও আমালেকীয়দের নিঃশেষে বিনষ্ট করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু আমি তো সদাপ্রভুর বাধ্য হয়েছি,” শৌল শমূয়েলকে বললেন। “সদাপ্রভু আমায় যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি তো সে কাজেই গিয়েছিলাম। আমি অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের রাজা অগাগকে ধরে এনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল শমূয়েলকে কহিলেন, আমি ত সদাপ্রভুর রবে অবধান করিয়াছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠাইয়াছেন, সেই পথে গিয়াছি, আর অমালেকের রাজা অগাগকে আনিয়াছি, ও অমালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল শমূয়েলকে কহিলেন, আমি ত সদাপ্রভুর রবে অবধান করিয়াছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠাইয়াছেন, সেই পথে গিয়াছি, আর অমালেকের রাজা অগাগকে আনিয়াছি, ও অমালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল বললেন, “কিন্তু আমি তো সদাপ্রভুর আদেশ পালন করেছি। যে কাজে সদাপ্রভু আমাকে পাঠিয়েছিলেন আমি সেই কাজ করেছি। আমি অমালেকীয়দের একেবারে শেষ করে দিয়েছি এবং তাদের রাজা অগাগকে ধরে নিয়ে এসেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত বললেন, “কিন্তু আমি তো মাবুদের হুকুম পালন করেছি। যে কাজে মাবুদ আমাকে পাঠিয়েছিলেন আমি সেই কাজ করেছি। আমি আমালেকীয়দের একেবারে শেষ করে দিয়েছি এবং তাদের বাদশাহ্‌ অগাগকে ধরে নিয়ে এসেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল উত্তর দিলেন, আমি প্রভু পরমেশ্বরের আদেশ পালন করেছি, তিনি যে কাজের ভার দিয়ে আমাকে পাঠিয়েছিলেন আমি তা সম্পন্ন করেছি। অমালেকীদের রাজা অগাগকে বন্দী করে এনেছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “কিন্তু আমি তো প্রভুর কথা পালন করেছি| তিনি আমায় যেখানে যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলাম| আমি অমালেকীয়দের সবাইকে হত্যা করেছি| কেবলমাত্র একজনকেই আমি এনে রেখেছি| তিনি হচ্ছেন তাদের রাজা, অগাগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল শমূয়েলকে বললেন, “আমি তো সদাপ্রভুর আদেশ পালন করেছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠিয়েছিলেন আমি সেই পথে গিয়েছি, আমি অমালেকীয়দের রাজা অগাগকে ধরেছি ও অমালেকীয়দের একেবারে শেষ করে দিয়েছি।