1 Samuel 15:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু গিল্‌গলে আপনার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী করার জন্য লোকেরা বর্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলে লুটের মধ্য থেকে কতকগুলো ভেড়া ও গরু এনেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সৈন্যরা লুন্ঠিত জিনিসপত্র থেকে কয়েকটি মেষ ও গবাদি পশু নিয়েছে, সেগুলির মধ্যে থেকে ভালো ভালো কয়েকটিকে গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য সরিয়ে রাখা হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা বর্জ্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলিয়া লুটের মধ্য হইতে কতকগুলি মেষ ও গোরু আনিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা বর্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলিয়া লুটের মধ্য হইতে কতকগুলি মেষ ও গরু আনিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস থেকে সৈন্যেরা কতগুলো ভাল ভাল গরু ও ভেড়া এনেছে, যাতে গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সেগুলো তারা উৎসর্গ করতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস থেকে সৈন্যেরা কতগুলো ভাল ভাল গরু ও ভেড়া এনেছে, যাতে গিল্‌গলে আপনার মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে সেগুলো তারা কোরবানী করতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর অমালেকীদের নিঃশেষে হত্যা করেছি। কিন্তু জনতা ধ্বংসের জন্য নির্দিষ্ট বস্তুর মধ্যে থেকে সেরা গরু ও ভেড়াগুলিকে এনেছে, গিলগলে আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেগুলিকে বলিদান করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সৈন্যরা নিয়েছে সেরা মেষ এবং গরু| তাদের বলি দিতে হবে গিল্গলে তোমার প্রভু ঈশ্বরের কাছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করার জন্য লোকেরা রাখা জিনিস থেকে কতগুলো ভাল ভাল ভেড়া ও গরু এনেছে।”