1 Samuel 15:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল বললেন, মাবুদের কথা পালন করলে যেমন, তেমন কি পোড়ানো-কোরবানী ও অন্যান্য কোরবানীতে মাবুদ খুশি হন? দেখ, কোরবানীর চেয়ে হুকুম পালন করা উত্তম এবং ভেড়ার চর্বির চেয়ে তাঁর কালামের বাধ্য হওয়া উত্তম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শমূয়েল উত্তর দিলেন: “সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন, হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন? বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো, মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমূয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞাপালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শমূয়েল বললেন, “সদাপ্রভুর আদেশ পালন করলে তিনি যত খুশী হন, পোড়ানো-উৎসর্গ ও পশু-উৎসর্গে কি তিনি তত খুশী হন? পশু-উৎসর্গের চেয়ে তাঁর আদেশ পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তাঁর কথার বাধ্য হওয়া অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামুয়েল বললেন, “মাবুদের হুকুম পালন করলে তিনি যত খুশী হন, পোড়ানো-কোরবানী ও পশু-কোরবানী কি তিনি তত খুশী হন? পশু-কোরবানীর চেয়ে তাঁর হুকুম পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তাঁর কথার বাধ্য হওয়া অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল বললেন, পূর্ণাহুতি কিংবা বলিদানের চেয়ে আদেশ পালনেই কি প্রভুর প্রীতি অধিক নয়? দেখ, বলিদানের চেয়ে বাধ্যতা, মেদ-নৈবেদ্যের চেয়ে আজ্ঞাবহতাই শ্রেয় ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশী খুশী হন? হোমবলিতে না তাঁর আদেশ পালনে? বলির চেয়ে তাঁর আদেশ পালন করাই শ্রেয| ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল বললেন, “সদাপ্রভুর কথা শুনলে তিনি যত খুশী হন, তেমনকি হোমে ও বলিদানে কি সদাপ্রভু তত খুশী হন? দেখ, বলিদানের থেকে আদেশ পালন করা ভাল এবং ভেড়ার চর্বির থেকে কথা শোনা অনেক ভাল।