1 Samuel 15:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ হুকুম লঙ্ঘন করা মন্ত্র উচ্চারণ করার মতই গুনাহ্‌ এবং অবাধ্যতা, পৌত্তলিকতা ও মূর্তি পূজার সমান। তুমি মাবুদের কালাম অগ্রাহ্য করেছ, এজন্য তিনি তোমাকে অগ্রাহ্য করে রাজ্যচ্যুত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বিরুদ্ধাচরণ হল ভবিষ্যৎ-কথনের মতো পাপ, এবং ঔদ্ধত্য হল প্রতিমাপূজার মতো পাপ। যেহেতু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ, তাই তিনিও তোমায় রাজারূপে অগ্রাহ্য করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আজ্ঞালঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা, পৌত্তলিকতা ও ঠাকুরপূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্র পাঠের ন্যায় পাপের তুল্য, এবং অবাধ্যতা, পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিদ্রোহ করা আর গোণাপড়ার কাজ করা একই পাপ; অবাধ্যতা আর প্রতিমাপূজা একই অন্যায়। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ তাই তিনিও তোমাকে রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিদ্রোহ করা আর গোণাপড়ার কাজ করা একই গুনাহ্‌; অবাধ্যতা আর প্রতিমাপূজা একই অন্যায়। তুমি মাবুদের হুকুম অগ্রাহ্য করেছ তাই তিনিও তোমাকে বাদশাহ্‌ হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ বিদ্রোহাচরণ মন্ত্রতন্ত্রের মতই পাপাচার, ঔদ্ধত্য প্রতিমাপূজার তুল্য। প্রভু পরমেশ্বরের আদেশ তুমি অমান্য করলে তাই তিনিও তোমায় পরিত্যাগ করে রাজ্যচ্যুত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ| একগুঁয়েমি করা এবং তুমি যা চাও তা করা মূর্ত্তি পূজো করার পাপের মতোই ততটা খারাপ| প্রভুর আদেশ তুমি অমান্য করেছ| তাই তিনি তোমাকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আদেশ অগ্রাহ্য করা আর মন্ত্রপাঠ করা একই পাপ এবং অবাধ্যতা, প্রতিমাপূজা ও অধার্মিকতার সমান। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, তাই তিনিও তোমাকে রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”