1 Samuel 15:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত শামুয়েলকে বললেন, আমি গুনাহ্‌ করেছি; ফলত মাবুদের হুকুম ও আপনার নির্দেশ লঙ্ঘন করেছি; কারণ আমি লোকদেরকে ভয় করে তাদের কথায় মনযোগ দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। আমি সদাপ্রভুর আজ্ঞা ও আপনার নির্দেশ অমান্য করেছি। লোকজনকে ভয় পেয়ে আমি তাদের কথানুসারে কাজ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল শমূয়েলকে কহিলেন, আমি পাপ করিয়াছি; ফলতঃ সদাপ্রভুর আজ্ঞা ও আপনার বাক্য লঙ্ঘন করিয়াছি; কারণ আমি লোকদিগকে ভয় করিয়া তাহাদের বাক্যে অবধান করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল শমূয়েলকে কহিলেন, আমি পাপ করিয়াছি; ফলতঃ সদাপ্রভুর আজ্ঞা ও আপনার বাক্য লঙ্ঘন করিয়াছি; কারণ আমি লোকদিগকে ভয় করিয়া তাহাদের বাক্যে অবধান করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। সদাপ্রভুর আদেশ আর আপনার নির্দেশ আমি সত্যিই অমান্য করেছি। লোকদের ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন শামুয়েলকে বললেন, “আমি গুনাহ্‌ করেছি। মাবুদের হুকুম আর আপনার নির্দেশ আমি সত্যিই অমান্য করেছি। লোকদের ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল বললেন, আমি সত্যিই পাপ করেছি। আমি প্রভু পরমেশ্বরের আদেশ লঙ্ঘন করেছি, আপনার কথায়ও কর্ণপাত করি নি। জনতার ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি| প্রভুর আদেশ আমি শুনি নি, তোমার কথাও আমি শুনি নি| লোকদের আমি ভয় পাই, তারা যা চায় আমি তাই করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল তখন শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি; সদাপ্রভুর আদেশ আর আপনার নির্দেশ আমি সত্যিই অমান্য করেছি, কারণ আমি লোকদের ভয়ে তাদের কথামতই কাজ করেছি।