1 Samuel 15:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আরজ করি, আমার গুনাহ্‌ মাফ করুন ও আমার সঙ্গে ফিরে আসুন; আমি মাবুদকে সেজ্‌দা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন বিনয় করি, আমার পাপ ক্ষমা করুন, ও আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি সদাপ্রভুকে প্রণিপাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন বিনয় করি, আমার পাপ ক্ষমা করুন, ও আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি সদাপ্রভুকে প্রণিপাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমার প্রতি দয়া করে আমার পাপ আপনি ক্ষমা করে দিন, আর আমার সংগে চলুন যাতে আমি সদাপ্রভুর উপাসনা করতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমার প্রতি দয়া করে আমার গুনাহ্‌ আপনি মাফ করে দিন, আর আমার সংগে চলুন যাতে আমি মাবুদের এবাদত করতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে আমার পাপ মার্জনা করুন। আমার সঙ্গে ফিরে চলুন, আমি যাতে প্রভু পরমেশ্বরের অর্চনা করতে পারি তার ব্যবস্থা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার এই পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি| আমার সঙ্গে ফিরে চলো, যেন আমি প্রভুকে উপাসনা করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন অনুরোধ করি আমার পাপ ক্ষমা করে দিন, আর আমার সঙ্গে চলুন, আমি সদাপ্রভুর উপাসনা করব।”