1 Samuel 15:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল তালুতকে বললেন, আমি তোমার সঙ্গে ফিরে যাব না; কেননা তুমি মাবুদের কালাম অগ্রাহ্য করেছ, আর মাবুদ তোমাকে অগ্রাহ্য করে ইসরাইলের রাজ্যচ্যুত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “আমি তোমার সঙ্গে ফিরে যাব না। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ, আর সদাপ্রভুও ইস্রায়েলের রাজারূপে তোমাকে অগ্রাহ্য করেছেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমূয়েল শৌলকে কহিলেন, আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না; কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল শৌলকে কহিলেন, আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না; কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “আমি তোমার সংগে যাব না। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ তাই সদাপ্রভুও তোমাকে ইস্রায়েলীয়দের রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু শামুয়েল তাঁকে বললেন, “আমি তোমার সংগে যাব না। তুমি মাবুদের হুকুম অগ্রাহ্য করেছ তাই মাবুদও তোমাকে বনি-ইসরাইলদের বাদশাহ্‌ হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল বললেন, না, আমি তোমার সঙ্গে ফিরে যাব না। কারণ তুমি প্রভুর আদেশ অমান্য করেছ, আর প্রভু পরমেশ্বরও তোমায় অগ্রাহ্য করে ইসরায়েলের রাজপদ থেকে বিচ্যুত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “না তোমার সঙ্গে যাব না| তুমি প্রভুর আদেশ মানো নি| তাই প্রভুও ইস্রায়েলের রাজা হিসাবে তোমাকে অস্বীকার করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল শৌলকে বললেন, “আমি তোমার সঙ্গে ফিরে যাব না; কারণ তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, আর তাই সদাপ্রভুও তোমাকে ইস্রায়েলীয়দের রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”