1 Samuel 15:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলে শামুয়েল চলে যাবার জন্য ফিরে দাঁড়ালেন, তখন তালুত তাঁর পোশাকের একটি অংশ ধরলেন, তাতে তা ছিঁড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল প্রস্থান করার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল শমূয়েলের আলখাল্লার আঁচল ধরে টান দিলেন, এবং সেটি ছিঁড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বলিয়া শমূয়েল চলিয়া যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলেন, তখন শৌল তাঁহার বস্ত্রের অঞ্চল ধরিলেন, তাহাতে তাহা ছিঁড়িয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বলিয়া শমূয়েল চলিয়া যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলেন, তখন শৌল তাঁহার বস্ত্রের অঞ্চল ধরিলেন, তাহাতে তাহা ছিঁড়িয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে শমূয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল তাঁর কাপড়ের একটা অংশ টেনে ধরলেন; তাতে তাঁর কাপড় ছিঁড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে শামুয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই তালুত তাঁর কাপড়ের একটা অংশ টেনে ধরলেন; তাতে তাঁর কাপড় ছিঁড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা বলে শমুয়েল চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। শৌল তখন শমুয়েলের জোব্বার প্রান্তভাগ টেনে ধরলেন ফলে শমুয়েলের জোব্বা ছিঁড়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল যখন যাবার জন্য পা বাড়িয়েছে, এমন সময় শৌল তাঁর পোশাকটি খপ করে ধরে ফেললেন এবং সেটি ছিঁড়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বলে শমূয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই, শৌল তাঁর কাপড়ের একটা অংশ টেনে ধরলেন; তাতে তা ছিঁড়ে গেল।