1 Samuel 15:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি ইসরাইলের বিশ্বাসভূমি তিনি মিথ্যা কথা বলেন না ও মন পরিবর্তন করেন না; কেননা তিনি মানুষ নন যে, মন পরিবর্তন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি ইস্রায়েলের প্রতাপ, তিনি মিথ্যা কথা বলেন না বা মন পরিবর্তন করেন না; কারণ তিনি মানুষ নন যে তাঁর মন পরিবর্তন করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার ইস্রায়েলের বিশ্বাসভূমি মিথ্যাকথা কহেন না ও অনুশোচনা করেন না; কেননা তিনি মনুষ্য নহেন যে, অনুশোচনা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার ইস্রায়েলের বিশ্বাসভূমি মিথ্যা কথা কহেন না ও অনুশোচনা করেন না; কেননা তিনি মনুষ্য নহেন যে, অনুশোচনা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি ইস্রায়েলের গৌরব তিনি মিথ্যা কথা বলেন না কিম্বা মনও বদলান না। তিনি মানুষ নন যে, মন বদলাবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি ইসরাইলের প্রশংসা তিনি মিথ্যা কথা বলেন না কিংবা মনও বদলান না। তিনি মানুষ নন যে, মন বদলাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল গৌরব প্রভু পরমেশ্বর কখনও মিথ্যা বলেন না বা সিদ্ধান্তের পরিবর্তন করেন না। তিনি তাঁর সিদ্ধান্তে অটল কারণ তিনি মানুষ নন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হচ্ছেন ইস্রায়েলের ঈশ্বর| তিনি অমর| তিনি মিথ্যা বলেন না, মত বদলান না| তিনি মানুষের মতো নন| মানুষই ঘন ঘন মত বদলায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার ইস্রায়েলের বিশ্বাসভূমি মিথ্যা কথা বলেন না ও অনুশোচনা করেন না; কারণ তিনি মানুষ নন যে, অনুশোচনা করবেন।”