1 Samuel 15:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত বললেন, আমি গুনাহ্‌ করেছি; তবু আরজ করি, এখন আমার লোকদের ও প্রধান ব্যক্তিবর্গের ও ইসরাইলের সম্মুখে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে ফিরে আসুন; আমি আপনার আল্লাহ্‌ মাবুদকে সেজ্‌দা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল উত্তর দিলেন, “আমি পাপ করেছি। কিন্তু দয়া করে আমার প্রজাকুলের প্রাচীনদের সামনে ও ইস্রায়েলের সামনে আমার সম্মান বজায় রাখুন; আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি আপনার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি; তবু বিনয় করি, এখন আমার প্রজাদের প্রাচীনবর্গের ও ইস্রায়েলের সম্মুখে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি আপনার ঈশ্বর সদাপ্রভুকে প্রণিপাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি; তবু বিনয় করি, এখন আমার প্রজাদের, প্রাচীনবর্গের ও ইস্রায়েলের সম্মুখে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি আপনার ঈশ্বর সদাপ্রভুকে প্রণিপাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল বললেন, “আমি পাপ করেছি; তবুও আমার অনুরোধ এই যে, আমার জাতির বৃদ্ধ নেতাদের ও ইস্রায়েলীয়দের সামনে আমার সম্মান রাখুন। আমি যাতে আপনার ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করতে পারি সেইজন্য আপনি আমার সংগে চলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত বললেন, “আমি গুনাহ্‌ করেছি; তবুও আমার অনুরোধ এই যে, আমার জাতির বৃদ্ধ নেতাদের ও বনি-ইসরাইলদের সামনে আমার সম্মান রাখুন। আমি যাতে আপনার মাবুদ আল্লাহ্‌র এবাদত করতে পারি সেইজন্য আপনি আমার সংগে চলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল বললেন, আমি পাপ করেছি তবু অনুগ্রহ করে আমার রাজ্যের নেতৃবৃন্দ ও ইসরায়েলীদের সামনে আমার সম্মান রক্ষা করুন। প্রভু পরমেশ্বরের অর্চনা যাতে আমি করতে পারি তার জন্য দয়া করে আমার সঙ্গে ফিরে চলুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “স্বীকার করছি, আমি পাপ করেছি| কিন্তু দয়া করে আমার সঙ্গে ফিরে আসুন| প্রবীণদের এবং ইস্রায়েলের লোকদের সামনে আমার সম্মান রাখুন যেন আমি আপনার প্রভু ও ঈশ্বরকে প্রণাম করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল বললেন, “আমি পাপ করেছি; তবুও অনুরোধ করি, এখন আমার জাতির প্রাচীন নেতাদের ও ইস্রায়েলীয়দের সামনে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে চলুন; আমি আপনার ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করব।”