1 Samuel 15:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল বললেন, তোমরা আমালেকের বাদশাহ্‌ অগাগকে এই স্থানে আমার কাছে আন। তাতে অগাগ পুলকিত মনে তাঁর কাছে আসলেন, তিনি ভাবলেন, মৃত্যুর তিক্ততা নিশ্চয়ই গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শমূয়েল বললেন, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো।” শিকলে বাঁধা অবস্থায় অগাগ তাঁর কাছে এলেন। তিনি মনে করলেন, “মৃত্যুর তীব্রতা নিশ্চয় দূর হয়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল কহিলেন, তোমরা অমালেকের রাজা অগাগকে এই স্থানে আমার নিকটে আন। তাহাতে অগাগ পুলকিত মনে তাঁহার নিকটে আসিলেন, তিনি বলিলেন, অবশ্য মৃত্যুর তিক্ততা অতীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল কহিলেন, তোমরা অমালেকের রাজা অগাগকে এই স্থানে আমার নিকটে আন। তাহাতে অগাগ পুলকিত মনে তাঁহার নিকটে আসিলেন, তিনি বলিলেন, অবশ্য মৃত্যুর তিক্ততা অতীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শমূয়েল বললেন, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস।” এই কথা শুনে অগাগ তাঁর মোটা শরীর নিয়ে হেলে-দুলে শমূয়েলের কাছে আসলেন। তিনি ভাবলেন মৃত্যুর যন্ত্রণা এখন আর নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শামুয়েল বললেন, “আমালেকীয়দের বাদশাহ্‌ অগাগকে আমার কাছে নিয়ে এস।” এই কথা শুনে অগাগ তাঁর মোটা শরীর নিয়ে হেলে-দুলে শামুয়েলের কাছে আসলেন। তিনি ভাবলেন মৃত্যুর যন্ত্রণা এখন আর নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে শমুয়েল বললেন, অমালেকীদের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস। এবার নিশ্চয়ই কেটে গেছে মৃত্যুভয়, একথা ভাবতে ভাবতে অগাগ নিশ্চিন্ত মনে তাঁর কাছে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো|” অগাগ শমূয়েলের কাছে এল| তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল| অগাগ মনে করল, “সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল বললেন, “তোমরা অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস।” তাতে অগাগ আনন্দ মনে শমূয়েলের কাছে আসলেন, তিনি ভাবলেন মৃত্যুর যন্ত্রণা এখন আর নেই।