1 Samuel 15:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মরণ দিন পর্যন্ত শামুয়েল তালুতের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না। শামুয়েল তালুতের জন্য শোক করতেন। আর মাবুদ ইসরাইলের উপরে তালুতকে বাদশাহ্‌ করেছেন বলে অনুশোচনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমৃত্যু শমূয়েল আর শৌলের সঙ্গে দেখা করতে যাননি, যদিও শমূয়েল তাঁর জন্য অবশ্য কান্নাকাটি করতেন। শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে সদাপ্রভুর আক্ষেপ হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মরণ দিন পর্য্যন্ত শমূয়েল শৌলের সহিত আর সাক্ষাৎ করিলেন না। শমূয়েল শৌলের জন্য শোক করিতেন। আর সদাপ্রভু ইস্রায়েলের উপরে শৌলকে রাজা করিয়াছেন বলিয়া অনুশোচনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মরণ দিন পর্যন্ত শমূয়েল শৌলের সহিত আর সাক্ষাৎ করিলেন না। শমূয়েল শৌলের জন্য শোক করিতেন। আর সদাপ্রভু ইস্রায়েলের উপরে শৌলকে রাজা করিয়াছেন বলিয়া অনুশোচনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শৌলের সংগে আর দেখা করেন নি। ইস্রায়েলীয়দের উপর শৌলকে রাজা করাটা সদাপ্রভুর দুঃখের কারণ হয়েছিল বলে শমূয়েল তাঁর জন্য দুঃখ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি তালুতের সংগে আর দেখা করেন নি। বনি-ইসরাইলদের উপর তালুতকে বাদশাহ্‌ করাটা মাবুদের দুঃখের কারণ হয়েছিল বলে শামুয়েল তাঁর জন্য দুঃখ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তাঁর মৃত্যু পর্যন্ত শৌলের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না, কিন্তু শৌলের জন্য তাঁর গভীর দুঃখ ছিল। শৌলকে ইসরায়েলের রাজা করেছিলেন বলে প্রভু পরমেশ্বরও দুঃখিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শমূয়েল তার জীবনে আর কখনও শৌলকে দেখতে পায় নি| সে শৌলের জন্যে খুব দুঃখ বোধ করল| এমনকি প্রভুও শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে খুব দুঃখ পেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শৌলের সঙ্গে আর দেখা করলেন না। শমূয়েল শৌলের জন্য দুঃখ করতেন। আর সদাপ্রভু ইস্রায়েলীয়দের উপর শৌলকে রাজা করেছিলেন বলে অনুশোচনা করলেন।