1 Samuel 15:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত লোকদের ডেকে এনে টলায়ীমে তাদের গণনা করলেন; তাতে দুই লক্ষ পদাতিক ও এহুদার দশ হাজার লোক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তখন লোকজনকে ডেকে পাঠিয়ে টলায়ীমে তাদের গণনা করার জন্য একত্রিত করলেন, 2,00,000 পদাতিক সৈন্য ও যিহূদা থেকে 10,000 জন সংগৃহীত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল লোকদিগকে ডাকাইয়া টলায়ীমে তাহাদিগকে গণনা করিলেন; দুই লক্ষ পদাতিক ও যিহূদার দশ সহস্র লোক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল লোকদিগকে ডাকাইয়া টলায়ীমে তাহাদিগকে গণনা করিলেন; দুই লক্ষ পদাতিক ও যিহূদার দশ সহস্র লোক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন লোকদের টলায়ীম শহরে ডেকে জড়ো করলেন। তাতে ইস্রায়েলের পদাতিক সৈন্যের সংখ্যা হল দুই লক্ষ এবং যিহূদা-গোষ্ঠীর সৈন্যের সংখ্যা হল দশ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন লোকদের টলায়ীম শহরে ডেকে জমায়েত করলেন। তাতে ইসরাইলের পদাতিক সৈন্যের সংখ্যা হল দুই লক্ষ এবং এহুদা-গোষ্ঠীর সৈন্যের সংখ্যা হল দশ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন সমস্ত লোককে আহ্বান করে টলায়িম নামক স্থানে তাদের গণনা করলেন। যিহুদা বংশের দশ হাজার লোক ছাড়াও আরও দুই লক্ষ পদাতিক সৈন্য সমবেত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল টলায়ীমে সমস্ত সৈন্য জড়ো করলেন| পদাতিক সৈন্য 200,000 জন আর অন্যান্যরা 10,000 জন| এদের মধ্যে যিহূদার লোকরাও ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল লোকদের টলায়ীমে ডেকে গুনলেন; তাতে ইস্রায়েলের পদাতিক সৈন্যের সংখ্যা হল দুই লক্ষ এবং যিহূদা-গোষ্ঠীর সৈন্যের সংখ্যা হল দশ হাজার।