1 Samuel 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত আমালেকীয়দের নগর পর্যন্ত গিয়ে উপত্যকায় লুকিয়ে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল সৈন্যসামন্ত নিয়ে অমালেকীয়দের নগরে গিয়ে সরু গিরিখাতের মধ্যে ওৎ পেতে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল অমালেকের নগর পর্য্যন্ত গিয়া উপত্যকায় লুকাইয়া থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল অমালেকের নগর পর্যন্ত গিয়া উপত্যকায় লুকাইয়া থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল অমালেকীয়দের শহরের কাছে গিয়ে সেখানকার শুকিয়ে যাওয়া নদীর খাদের মধ্যে ওৎ পেতে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত আমালেকীয়দের শহরের কাছে গিয়ে সেখানকার শুকিয়ে যাওয়া নদীর খাদের মধ্যে ওৎ পেতে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন অমালেকী উপজাতীয়দের নগরের কাছে একটি উপত্যকায় গিয়ে আত্মগোপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শৌল চলে গেলেন অমালেকীয়দের শহরে| উপত্যকায় গিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল অমালেকীয়দের শহরের কাছে গিয়ে সেখানকার উপত্যকার মধ্যে লুকিয়ে থাকলেন।