1 Samuel 15:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত কেনীয়দের বললেন, তোমরা যাও, অন্য কোথাও যাও, আমালেকীয়দের মধ্য থেকে প্রস্থান কর, পাছে আমি তাদের সঙ্গে তোমাদেরকেও বিনষ্ট করি; যখন মিসর থেকে সমস্ত বনি-ইসরাইল বের হয়ে এসেছিল, তখন তোমরা তাদের প্রতি দয়া করেছিলে। অতএব কেনীয়রা আমালেকীয়দের মধ্য থেকে প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি কেনীয়দের বললেন, “তোমরা সরে যাও, অমালেকীয়দের সঙ্গ ত্যাগ করো, যেন তাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; কারণ ইস্রায়েলীরা যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তাই কেনীয়েরা অমালেকীয়দের কাছ থেকে দূরে সরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল কেনীয়দিগকে কহিলেন, যাও, স্থানান্তরে যাও, অমালেকীয়দের মধ্য হইতে প্রস্থান কর, পাছে আমি তাহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করি; যখন মিসর হইতে সমস্ত ইস্রায়েল-সন্তান বাহির হইয়া আসিয়াছিল, তখন তোমরা তাহাদের প্রতি দয়া করিয়াছিলে। অতএব কেনীয়গণ অমালেকের মধ্য হইতে প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল কেনীয়দিগকে কহিলেন, যাও, স্থানান্তরে যাও, অমালেকীয়দের মধ্য হইতে প্রস্থান কর, পাছে আমি তাহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করি; যখন মিসর হইতে সমস্ত ইস্রায়েল-সন্তান বাহির হইয়া আসিয়াছিল, তখন তোমরা তাহাদের প্রতি দয়া করিয়াছিলে। অতএব কেনীয়গণ অমালেকের মধ্য হইতে প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি কেনীয়দের বললেন, “ইস্রায়েলীয়েরা যখন মিসর থেকে বের হয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে। তোমরা অমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে অমালেকীয়দের সংগে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি।” তখন কেনীয়েরা অমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কেনীয়দের বললেন, “বনি-ইসরাইলরা যখন মিসর থেকে বের হয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে। তোমরা আমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে আমালেকীয়দের সংগে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি।” তখন কেনীয়রা আমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কেনী উপজাতির লোকদের বললেন, ইসরায়েলীরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করেছিলে। সুতরাং তোমরা এখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে যাও, তা না হলে আমি হয়তো ওদের সঙ্গে তোমাদেরও ধ্বংস করতে পারি। কেনী উপজাতির লোকেরা তখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেনীয়দের শৌল বলল, “তোমরা সবাই অমালেকীয়দের ছেড়ে দিয়ে চলে যাও| তাহলে আমি ওদের সঙ্গে তোমাদের বিনষ্ট করব না| যখন ইস্রায়েলীয়রা মিশর ছেড়ে চলে আসছিল, তোমরা ইস্রায়েলীয়দের দয়াদাক্ষিণ্য দেখিয়েছিলে|” একথা শুনে কেনীয়রা অমালেকীয়দের ছেড়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল কেনীয়দের বললেন, যাও, চলে যাও, অমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে অমালেকীয়দের সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; “যখন মিশর থেকে ইস্রায়েলীয়েরা বের হয়ে এসেছিল, তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তখন কেনীয়েরা অমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।