1 Samuel 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইয়াসি তাঁর সাত পুত্রকে শামুয়েলের সম্মুখ দিয়ে গমন করালেন। পরে শামুয়েল ইয়াসিকে বললেন, মাবুদ এদেরকে মনোনীত করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশয় তাঁর সাত ছেলেদের প্রত্যেককেই শমূয়েলের সামনে দিয়ে হাঁটালেন, কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “সদাপ্রভু এদের কাউকেই মনোনীত করেননি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যিশয় আপনার সাত পুত্রকে শমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। পরে শমূয়েল যিশয়কে কহিলেন, সদাপ্রভু ইহাদিগকে মনোনীত করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যিশয় আপনার সাত পুত্রকে শমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। পরে শমূয়েল যিশয়কে কহিলেন, সদাপ্রভু ইহাদিগকে মনোনীত করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিশয় তাঁর সাতজন ছেলেকে শমূয়েলের সামনে দিয়ে যেতে বললেন, কিন্তু শমূয়েল যিশয়কে বললেন, “সদাপ্রভু এদের কাউকেই বেছে নেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে ইয়াসি তাঁর সাতজন ছেলেকে শামুয়েলের সামনে দিয়ে যেতে বললেন, কিন্তু শামুয়েল ইয়াসিকে বললেন, “মাবুদ এদের কাউকেই বেছে নেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে যিশয় তাঁর পুত্রদের মধ্যে সাত জনকে শমুয়েলের সম্মুখে উপস্থিত করলেন।। কিন্তু শমুয়েল বললেন প্রভু পরমেশ্বর এদের কাউকেই মনোনীত করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশয় শমূয়েলকে তার সাত পুত্রকে দেখাল| শমূয়েল বলল, “প্রভু এদের একজনকেও মনোনীত করেন নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যিশয় তাঁর সাতটি ছেলেকে শমূয়েলের সামনে দিয়ে যেতে বললেন। পরে শমূয়েল যিশয়কে বললেন, “সদাপ্রভু এদের কাউকেই বেছে নেন নি।”