1 Samuel 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল ইয়াসিকে বললেন, এরাই কি তোমার সমস্ত ছেলে? তিনি বললেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন, সে ভেড়া চরাচ্ছে। তখন শামুয়েল ইয়াসিরকে বললেন, লোক পাঠিয়ে তাকে আনাও; সে না আসলে আমরা ভোজনে বসবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি যিশয়কে প্রশ্ন করলেন, “তোমার কি এই কটিই ছেলে আছে?” “সবচেয়ে ছোটো একজন আছে,” যিশয় উত্তর দিলেন। “সে তো মেষ চরাচ্ছে।” শমূয়েল বললেন, “তাকে ডেকে পাঠাও; সে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন, সে মেষ চরাইতেছে। তখন শমূয়েল যিশয়কে কহিলেন, লোক পাঠাইয়া তাহাকে আনাও; সে না আসিলে আমরা ভোজনে বসিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন, সে মেষ চরাইতেছে। তখন শমূয়েল যিশয়কে কহিলেন, লোক পাঠাইয়া তাহাকে আনাও; সে না আসিলে আমরা ভোজনে বসিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি যিশয়কে জিজ্ঞাসা করলেন, “এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই?” যিশয় বললেন, “সবচেয়ে ছোটটি বাকী আছে; সে ভেড়া চরাচ্ছে।” শমূয়েল বললেন, “তাকে ডাকতে পাঠাও। সে এখানে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ইয়াসিকে জিজ্ঞাসা করলেন, “এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই?” ইয়াসি বললেন, “সবচেয়ে ছোটটি বাকী আছে; সে ভেড়া চরাচ্ছে।” শামুয়েল বললেন, “তাকে ডাকতে পাঠাও। সে এখানে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিশয়কে বললেন, এরাই কি তোমার সব সন্তান? যিশয় বললেন, ছোটটি শুধু বাকী আছে, কিন্তু সে এখন মেষ চরাচ্ছে। শমুয়েল যিশয়কে বললেন, লোক পাঠিয়ে তাকে আনাও। সে এখানে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “তোমার পুত্র বলতে এরাই কি সব?” যিশয় বলল, “না আমার আরেকটা পুত্র আছে| সে সবচেয়ে ছোট, কিন্তু সে এখন মেষ চরাচ্ছে|” শমূয়েল বলল, “তাকে ডেকে নিয়ে এসো| সে না আসা পর্যন্ত আমরা কেউ খেতে বসব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল যিশয়কে জিজ্ঞাসা করলেন, “এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই?” তিনি বললেন, “সবচেয়ে ছোটটি বাকি আছে; সে ভেড়া চরাচ্ছে।” তখন শমূয়েল বললেন, “লোক পাঠিয়ে তাঁকে ডেকে নিয়ে এস। সে না এলে আমরা খেতে বসব না।”