1 Samuel 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোক পাঠিয়ে তাঁকে আনালেন। তিনি কিছুটা লাল রংয়ের, সুনয়ন ও দেখতে সুন্দর ছিলেন। তখন মাবুদ বললেন, উঠ, একে অভিষেক কর, কেননা এ-ই সেই ব্যক্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিশয় লোক পাঠিয়ে তাকে ডেকে আনালেন। সে ছিল সুস্বাস্থ্যের অধিকারী ও তার চোখদুটি ছিল সুন্দর এবং দেখতেও সে ছিল রূপবান। তখন সদাপ্রভু বলে উঠলেন, “ওঠো ও একে অভিষিক্ত করো; এই সেই লোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠ, ইহাকে অভিষেক কর, কেননা এ সেই ব্যক্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠ, ইহাকে অভিষেক কর, কেননা এই সেই ব্যক্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিশয় লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। তাঁর গায়ের রং ছিল লাল্চে, চোখ দু’টা সুন্দর এবং চেহারা ভাল। তখন সদাপ্রভু বললেন, “এ-ই সেই লোক, তুমি গিয়ে তাকে অভিষেক কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই ইয়াসি লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। তাঁর গায়ের রং ছিল লাল্চে, চোখ দু’টা সুন্দর এবং চেহারা ভাল। তখন মাবুদ বললেন, “এ-ই সেই বান্দা, তুমি গিয়ে তাকে অভিষেক কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিশয় তখন লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। ছেলেটি সুদর্শন, রক্তিম তার গায়ের রং, চোখ দুটি উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, ওঠ, এই সেই ব্যক্তি, একে অভিষেক কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশয় একজনকে পাঠালো তার ছোট ছেলেটিকে ডেকে আনতে| তার ছোট ছেলেটি দেখতে ভাল, রক্ত বর্ণের যুবক| প্রভু শমূয়েলকে বলল, “এই তো সেই ছেলে| ওঠো, একে অভিষেক করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লোক পাঠিয়ে তাঁকে আনালেন। তাঁর গায়ের রং ছিল লালচে, সুন্দর চোখ দুটো এবং তাঁকে দেখতে সুন্দর ছিল। তখন সদাপ্রভু বললেন, “ওঠ, একেই অভিষেক কর, কারণ এ সেই ব্যক্তি।”