1 Samuel 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব শামুয়েল তেলের শিঙ্গা নিয়ে তাঁর ভাইদের মধ্যে তাঁকে অভিষেক করলেন। আর সেদিন থেকে মাবুদের রূহ্‌ দাউদের উপরে আসলেন। পরে শামুয়েল উঠে রামাতে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই শমূয়েল তেলের শিঙা নিয়ে তাকে তার দাদাদের উপস্থিতিতে অভিষিক্ত করলেন, আর সেইদিন থেকেই সদাপ্রভুর আত্মা দাউদের উপর সপরাক্রমে নেমে এলেন। পরে শমূয়েল রামায় চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাঁহার ভ্রাতৃগণের মধ্যে তাঁহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাঁহার ভ্রাতৃগণের মধ্যে তাঁহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন তেলের শিঙা নিয়ে তাঁর ভাইদের মাঝখানে তাঁকে অভিষেক করলেন। সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপর আসলেন। এর পর শমূয়েল রামায় ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন তেলের শিংগা নিয়ে তাঁর ভাইদের মাঝখানে তাঁকে অভিষেক করলেন। সেই দিন থেকে মাবুদের রূহ্‌ দাউদের উপর আসলেন। এর পর শামুয়েল রামায় ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তার ভাইদের সামনে তেলের শিঙাটি নিয়ে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকে প্রভু পরমেশ্বরের আত্মা দাউদকে মহতী প্রেরণায় অনুপ্রাণিত করতে লাগলেন। এরপর শমুয়েল রামায় চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল তেল ভর্ত্তি শিঙাটা নিয়ে যিশয়ের সব চেয়ে ছোট ছেলেটার মাথায় ঢেলে দিল| তার ভাই়রা এই ঘটনা দেখল| সেদিন থেকেই প্রভুর আত্মা মহাশক্তিতে দায়ূদের ওপর এল| এরপর শমূয়েল রামায় ফিরে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শমূয়েল তেলের শিঙা নিয়ে তাঁর ভাইদের মধ্যে তাঁকে অভিষেক করলেন। আর সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপর এলেন। পরে শমূয়েল উঠে রামায় চলে গেলেন।