1 Samuel 16:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদের রূহ্ তালুতকে ত্যাগ করেছিলেন, আর মাবুদের কাছ থেকে একটি দুষ্ট রূহ্ এসে তাঁকে উত্ত্যক্ত করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে সদাপ্রভুর আত্মা শৌলকে ছেড়ে গেলেন, এবং সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা এসে তাঁকে উত্যক্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর আত্মা শৌলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাঁহাকে উদ্বিগ্ন করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর আত্মা শৌলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাঁহাকে উদ্বিগ্ন করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর আত্মা শৌলকে ছেড়ে চলে গেলেন আর সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা এসে তাঁকে ভীষণ ভয় দেখাতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের রূহ্ তালুতকে ছেড়ে চলে গেলেন আর মাবুদের কাছ থেকে এক খারাপ রূহ্ এসে তাঁকে ভীষণ ভয় দেখাতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর শৌলের কাছ থেকে নিজ শক্তি হরণ করলেন, তার পরিবর্তে তাকে দিলেন তীব্র মানসিক অশান্তি ও অস্থিরতা ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আত্মা শৌলকে ছেড়ে চলে গেলেন| তখন শৌলের কাছে প্রভু এক দুষ্ট আত্মা পাঠালেন| এর ফলে তিনি বেশ মুশকিলে পড়লেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর আত্মা শৌলকে ত্যাগ করে ছিলেন, আর সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা এসে তাঁকে কষ্ট দিতে লাগল।