1 Samuel 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের গোলামেরা তাঁকে বললো, দেখুন, আল্লাহ্র কাছ থেকে একটি দুষ্ট রূহ্ এসে আপনাকে উত্ত্যক্ত করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের পরিচারকেরা তাঁকে বলল, “দেখুন, ঈশ্বরের কাছ থেকে আসা এক মন্দ-আত্মা আপনাকে উত্যক্ত করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের দাসগণ তাঁহাকে কহিল, দেখুন, ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা আসিয়া আপনাকে উদ্বিগ্ন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের দাসগণ তাহাকে কহিল, দেখুন, ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা আসিয়া আপনাকে উদ্বিগ্ন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে শৌলের কর্মচারীরা তাঁকে বলল, “ঈশ্বরের কাছ থেকে এক মন্দ আত্মা এসে আপনাকে ভীষণ ভয় দেখাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে তালুতের কর্মচারীরা তাঁকে বলল, “আল্লাহ্র কাছ থেকে এক খারাপ রূহ্ এসে আপনাকে ভীষণ ভয় দেখাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের অমাত্যবর্গ তাঁকে বললেন, মহারাজ, ঈশ্বর আপনার উপর রুষ্ট, তাঁরই ইচ্ছায় আপনি চরম অশান্তিতে অস্থির হয়ে উঠেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের ভৃত্যরা তাঁকে বলল, “ঈশ্বরের কাছ থেকে এক দুষ্ট আত্মা এসে আপনাকে উদ্বিগ্ন করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌলের কর্মচারীরা তাঁকে বলল, “দেখুন ঈশ্বরের কাছ থেকে এক মন্দ আত্মা এসে আপনাকে কষ্ট দিচ্ছে।