1 Samuel 16:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুবকদের এক জন বললো, দেখুন, আমি বেথেলহেমীয় ইয়াসির এক জন পুত্রকে দেখেছি; সে বীণা বাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাক্পটু ও রূপবান, আর মাবুদ তার সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাসদের মধ্যে একজন উত্তর দিল, “আমি বেথলেহেম নিবাসী যিশয়ের ছেলেদের মধ্যে একজনকে দেখেছি যে বীণা বাজাতে জানে। সে একজন বীরপুরুষ ও এক যোদ্ধাও। সে বেশ ভালো কথা বলে ও রূপবানও বটে। সদাপ্রভুও তার সহবর্তী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুবকদের এক জন কহিল, দেখুন, আমি বৈৎলেহমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়াছি; সে বীণা বাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাক্পটু ও রূপবান, আর সদাপ্রভু তাহার সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুবকদের একজন কহিল, দেখুন, আমি বৈৎলেহমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়াছি; সে বীণা বাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাক্পটু ও রূপবান, আর সদাপ্রভু তাহার সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কর্মচারীদের মধ্যে একজন বলল, “আমি বৈৎলেহমে যিশয়ের এক ছেলেকে দেখেছি। সে ভাল বীণা বাজায়। সে একজন সাহসী বীর এবং যোদ্ধা। সে সুন্দর করে কথা বলতে পারে এবং সে দেখতেও সুন্দর, আর সদাপ্রভু তার সংগে আছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কর্মচারীদের মধ্যে একজন বলল, “আমি বেথেলহেমে ইয়াসির এক ছেলেকে দেখেছি। সে ভাল বীণা বাজায়। সে একজন সাহসী বীর এবং যোদ্ধা। সে সুন্দর করে কথা বলতে পারে এবং সে দেখতেও সুন্দর, আর মাবুদ তার সংগে আছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্মচারীদের মধ্যে একজন বলল, আমি বেথলেহেম নিবাসী যিশয়ের এক পুত্রকে জানি, সে খুব ভাল বীণা বাজায়, তাছাড়া সে বীর যোদ্ধা, সুদর্শন, বুদ্ধিদীপ্ত তার কথাবার্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ভৃত্য বলল, “যিশয় নামে এক ব্যক্তি আছেন যিনি বৈৎলেহমে বাস করেন| আমি যিশয়ের পুত্রকে দেখেছি সে বীণা বাজাতে জানে| সে সাহসী এবং যুদ্ধ করতেও জানে| সে চতুর, দেখতেও সুন্দর| স্বয়ং প্রভু তার সহায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবকদের একজন বলল, “আমি বৈৎলেহমে যিশয়ের এক ছেলেকে দেখেছি; সে ভাল বীণা বাজায়। সে একজন বলবান বীর এবং যোদ্ধা, সে সুন্দর করে কথা বলতে পারে ও দেখতেও সুন্দর, আর সদাপ্রভু তার সঙ্গে আছেন।”