1 Samuel 16:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত ইয়াসির কাছে দূত পাঠিয়ে বললেন, তোমার পুত্র দাউদ, যে ভেড়া চরাচ্ছে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল যিশয়ের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমার কাছে তোমার ছেলে সেই দাউদকে পাঠিয়ে দাও, যে মেষপাল দেখাশোনা করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল যিশয়ের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমার পুত্র দায়ূদ, যে মেষ চরাইতেছে, তাহাকে আমার কাছে পাঠাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল যিশয়ের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমার পুত্র দায়ূদ, যে মেষ চরাইতেছে, তাহাকে আমার নিকটে পাঠাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে শৌল যিশয়ের কাছে লোক পাঠিয়ে বললেন যেন তিনি তাঁর রাখাল ছেলে দায়ুদকে তাঁর কাছে পাঠিয়ে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তালুত ইয়াসির কাছে লোক পাঠিয়ে বললেন যেন তিনি তাঁর রাখাল ছেলে দাউদকে তাঁর কাছে পাঠিয়ে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তার সহায়। শৌল তখন যিশয়ের কাছে দূত পাঠিয়ে বললেন, তোমার পুত্র দাউদ, যে মেষপালের দেখাশোনা করছে তাকে আমার কাছে পাঠিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই শৌল যিশয়ের কাছে কয়েকজন দূত পাঠাল| তারা যিশয়কে বলল, “তোমার দায়ুদ নামে একজন পুত্র আছে, সে তোমার মেষদের দেখাশোনা করে| ওকে আমাদের কাছে ডেকে আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল যিশয়ের কাছে দূত পাঠিয়ে বললেন, তোমার ছেলে দায়ূদ, যে ভেড়া চড়াচ্ছে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও।