1 Samuel 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল বললেন, আমি কিভাবে যেতে পারি? তালুত যদি এই কথা শোনে, তবে আমাকে হত্যা করবে। মাবুদ বললেন, তুমি একটি বক্‌না বাছুর সঙ্গে নিয়ে যাবে এবং বলবে, তুমি মাবুদের উদ্দেশে কোরবানী করতে এসেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শমূয়েল বললেন, “আমি কীভাবে যাব? শৌল যদি শুনতে পায়, তবে সে আমাকে মেরে ফেলবে।” সদাপ্রভু বললেন, “তুমি সাথে করে একটি বকনা-বাছুর নিয়ে গিয়ে বলো, ‘আমি সদাপ্রভুর উদ্দেশে বলিদান উৎসর্গ করতে এসেছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমূয়েল কহিলেন, আমি কি প্রকারে যাইতে পারি? শৌল যদি এই কথা শুনে, তবে আমাকে বধ করিবে। সদাপ্রভু কহিলেন, তুমি এক গোবৎসা সঙ্গে লইয়া বল, সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করিতে আসিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল কহিলেন, আমি কি প্রকারে যাইতে পারি? শৌল যদি এই কথা শুনে, তবে আমাকে বধ করিবে। সদাপ্রভু কহিলেন, তুমি এক গোবৎসা সঙ্গে লইয়া বল, সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করিতে আসিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল বললেন, “আমি কি করে যাব? শৌল এই কথা শুনলে তো আমাকে মেরে ফেলবে।” সদাপ্রভু বললেন, “তুমি একটা বক্‌না বাছুর তোমার সংগে নিয়ে যাবে এবং বলবে যে, তুমি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল বললেন, “আমি কি করে যাব? তালুত এই কথা শুনলে তো আমাকে মেরে ফেলবে।” মাবুদ বললেন, “তুমি একটা বক্‌না বাছুর তোমার সংগে নিয়ে যাবে এবং বলবে যে, তুমি মাবুদের উদ্দেশে কোরবানী দিতে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল বললেন, কিন্তু আমি যাব কি করে? শৌল যদি এ কথা শোনে তাহলে আমাকে হত্যা করবে। প্রভু পরমেশ্বর বললেন, তুমি একটি গোবৎস সঙ্গে নাও এবং বল যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করার জন্যই তুমি যাচ্ছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শমূয়েল বলল, “আমি যদি যাই তবে শৌল জানতে পারবে| তখন সে আমায় হত্যা করতে চাইবে|” প্রভু বললেন, “তুমি বৈৎ‌লেহমে যাও| সঙ্গে একটা বাছুরকে নিও| তুমি বলবে, ‘আমি প্রভুর কাছে একে বলি দিতে এসেছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল বললেন, “আমি কি করে যাব? শৌল যদি এই কথা শোনে তাহলে আমাকে মেরে ফেলবে।” সদাপ্রভু বললেন, “তুমি একটা বাছুর তোমার সঙ্গে নিয়ে যাও বলবে, সদাপ্রভুর উদ্দেশ্যে করতে করতে এসেছি।