1 Samuel 16:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াসি একটা গাধার পিঠে রুটি ও এক কূপা আঙ্গুর-রস পূর্ণ করে এবং একটি ছাগলের বাচ্চা নিয়ে তাঁর পুত্র দাউদের হাতে দিয়ে তালুতের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিশয় একটি গাধার পিঠে কিছু রুটি ও এক মশক ভরা দ্রাক্ষারস, এবং একটি কচি পাঁঠা সমেত তাঁর ছেলে দাউদকে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিশয় একটা গর্দ্দভে রুটী ও এক কুপা দ্রাক্ষারস চাপাইয়া, এবং একটী ছাগবৎস লইয়া আপন পুত্র দায়ূদের হস্তে দিয়া শৌলের কাছে পাঠাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিশয় একটা গর্দভে রুটি ও এক কূপা দ্রাক্ষারস চাপাইয়া, এবং একটি ছাগবৎস লইয়া আপন পুত্র দায়ূদের হস্তে দিয়া শৌলের কাছে পাঠাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশয় তখন কিছু রুটি, চামড়ার থলিতে করে এক থলি আংগুর-রস ও একটা ছাগলের বাচ্চা একটা গাধার পিঠে চাপালেন এবং সেটা তার ছেলে দায়ূদকে দিয়ে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াসি তখন কিছু রুটি, চামড়ার থলিতে করে এক থলি আংগুর-রস ও একটা ছাগলের বাচ্চা একটা গাধার পিঠে চাপালেন এবং সেটা তার ছেলে দাউদকে দিয়ে তালুতের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিশয় একটা গাধার পিঠে রুটি ও সুরার পাত্র বোঝাই করে সঙ্গে একটি ছাগশিশু দিয়ে তাঁর পুত্র দাউদকে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশয় শৌলের জন্য কিছু উপহার জোগাড় করলো| যিশয় একটা গাধা, কিছু রুটি, এক বোতল দ্রাক্ষারস আর একটা কচি ছাগল দায়ূদের হাতে করে শৌলের কাছে পাঠালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিশয় একটা গাধার পিঠে রুটি, এক থলি আঙুর-রস এবং একটা ছাগলের বাচ্চা তার ছেলে দায়ূদকে দিয়ে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।