1 Samuel 16:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তালুতের কাছে এসে তাঁর সম্মুখে দাঁড়ালে তিনি তাঁকে খুব আদর যত্ন করতে লাগলেন, আর তিনি তাঁর অস্ত্রবাহক হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবাকাজে বহাল হলেন। শৌলের তাকে খুব পছন্দ হল, এবং দাউদ তাঁর অস্ত্র-বহনকারীদের মধ্যে একজন হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ শৌলের নিকটে আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইলে তিনি তাঁহাকে অতিশয় ভালবাসিতে লাগিলেন, আর তিনি তাঁহার শস্ত্রবাহক হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ শৌলের নিকটে আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইলে তিনি তাঁহাকে অতিশয় ভালবাসিতে লাগিলেন, আর তিনি তাঁহার অস্ত্রবাহক হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ শৌলের কাছে এসে তাঁর কাজে বহাল হলেন। শৌল তাঁকে খুব ভালবাসতে লাগলেন এবং তিনি শৌলের একজন অস্ত্র বহনকারী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তালুতের কাছে এসে তাঁর কাজে বহাল হলেন। তালুত তাঁকে খুব ভালবাসতে লাগলেন এবং তিনি তালুতের একজন অস্ত্র বহনকারী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবায় নিযুক্ত হলেন। ক্রমে তিনি শৌলের প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তাঁর অস্ত্রবাহকের পদে নিযুক্ত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শৌলের সামনে গিয়ে দাঁড়ালে শৌল দায়ুদকে খুব ভালবেসে ফেললেন| দায়ুদ শৌলের সহকারী হয়ে শৌলের অস্ত্র বইতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ শৌলের কাছে এসে তাঁর সামনে দাঁড়ালে তিনি তাঁকে খুবই ভালবাসতে লাগলেন, আর তিনি তাঁর একজন অস্ত্র বহনকারী হলেন।